Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

স্কুলে ভর্তি: কোন শ্রেণিতে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পিএম

স্কুলে ভর্তি: কোন শ্রেণিতে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা

Advertisement

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে শূন্য আসনের বিপরীতে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুসারে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নীতিমালায় বলা হয়েছে, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য লিখিত পরীক্ষার মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা তৈরি করতে হবে। পাশাপাশি শূন্য আসনের সমানসংখ্যক শিক্ষার্থী নিয়ে অপেক্ষমাণ তালিকাও প্রস্তুত রাখতে হবে। ভর্তি কমিটির নির্ধারিত সময়ে নির্বাচিত কোনো শিক্ষার্থী ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে ভর্তির ব্যবস্থা করা হবে।

কোন শ্রেণিতে কত নম্বরের পরীক্ষা

নীতিমালা অনুযায়ী, দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণিতে ভর্তির পরীক্ষা হবে মোট ৫০ নম্বরে। এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর থাকবে। পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে এক ঘণ্টা।

অন্যদিকে, ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে ভর্তির পরীক্ষা হবে ১০০ নম্বরে। এর মধ্যে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর বরাদ্দ থাকবে। এ পরীক্ষার সময় হবে দুই ঘণ্টা।

পাঠ্যবই থেকে তৈরি হবে প্রশ্ন

প্রশ্নপত্র প্রণয়নের বিষয়ে নীতিমালায় বলা হয়েছে, ভর্তি কমিটিকে যথাসময়ে দ্বিতীয় থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র তৈরির ব্যবস্থা নিতে হবে। প্রশ্নপত্র মানসম্মত ও শ্রেণি উপযোগী হতে হবে। পাশাপাশি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সংশ্লিষ্ট শ্রেণির পাঠ্যবই অনুসরণ করে প্রশ্ন প্রণয়ন করতে হবে।

প্রশ্নপত্র প্রণয়ন ও পরিমার্জনের ক্ষেত্রে সর্বোচ্চ গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

ক্লাস্টারভিত্তিক আবেদনের সুযোগ

নীতিমালায় আরও বলা হয়েছে, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বিদ্যালয়গুলোর অবস্থান এবং শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা বিবেচনায় নিয়ে ভর্তি কমিটি বিদ্যালয়গুলোকে বিভিন্ন ক্লাস্টারে ভাগ করতে পারবে। শিক্ষার্থীরা প্রতি ক্লাস্টারের যেকোনো একটি বিদ্যালয়ে আবেদন করতে পারবে।

এ ছাড়া ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিষ্ঠানপ্রধানরা নিজ নিজ বিদ্যালয়ের শূন্য আসনের সংখ্যা উল্লেখ করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবেন। জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং ওয়েবসাইটসহ বিভিন্ন মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ভর্তির তথ্য ব্যাপকভাবে প্রচারের ব্যবস্থা নেবে ভর্তি কমিটি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ

একযুগ স্কুলে অনুপস্থিত থেকেও নিয়মিত শিক্ষক দাবি!

একযুগ স্কুলে অনুপস্থিত থেকেও নিয়মিত শিক্ষক দাবি!

বিক্ষোভের মুখে ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান্স

বিক্ষোভের মুখে ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান্স

শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্গাপূজায় লম্বা ছুটি, কোথাও মিলছে ১৬ দিন

শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্গাপূজায় লম্বা ছুটি, কোথাও মিলছে ১৬ দিন

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা কত শতাংশ

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা কত শতাংশ

নিউইয়র্কের স্কুলে নিষিদ্ধ হলো এআই

নিউইয়র্কের স্কুলে নিষিদ্ধ হলো এআই

আরও পড়ুন

পরীক্ষকের বাসায় এইচএসসি পরীক্ষার্থীকে ফের লেখার সুযোগ, তদন্তে সত্যতা মিলেছে

পরীক্ষকের বাসায় এইচএসসি পরীক্ষার্থীকে ফের লেখার সুযোগ, তদন্তে সত্যতা মিলেছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা শুরু ৬ নভেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষা শুরু ৬ নভেম্বর

স্কুলে ভর্তি: কোন শ্রেণিতে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা

স্কুলে ভর্তি: কোন শ্রেণিতে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা

এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা

এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম