Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

নতুন নীতিমালা

স্কুলে ভর্তিতে কোন শ্রেণিতে কত ফি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৯:০১ পিএম

স্কুলে ভর্তিতে কোন শ্রেণিতে কত ফি

ছবি: সংগৃহীত

Advertisement

২০২৭ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন অনলাইনে করতে হবে। নতুন ভর্তি নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে আবেদনের ফি সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে সর্বোচ্চ ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সেশন চার্জসহ ভর্তি ফি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে নির্ধারণ করতে হবে।

নীতিমালায় বলা হয়েছে, সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন, আবেদন ফি গ্রহণ, ফলাফল প্রক্রিয়াকরণ ও প্রকাশ অনলাইনে সম্পন্ন করতে হবে। নির্ধারিত সফটওয়্যারের মাধ্যমে আবেদন করতে হবে এবং ডিজিটাল লটারি অনুষ্ঠানের আগে সফটওয়্যারের যথার্থতা সরকার স্বীকৃত অন্য একটি কারিগরি প্রতিষ্ঠান দিয়ে যাচাই করাতে হবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এক কর্মস্থল থেকে অন্য কর্মস্থলে বদলি হলে তাদের সন্তানদের সরকারি বা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করার সুযোগ থাকবে। এ ক্ষেত্রে বদলির আদেশের তারিখ থেকে ১২ মাসের মধ্যে প্রয়োজনীয় প্রমাণপত্রসহ ভর্তি কমিটির সভাপতির কাছে আবেদন করতে হবে।

নীতিমালা অনুযায়ী, মহানগর, সিটি করপোরেশন ও বিভাগীয় শহরের মধ্যে বদলির ক্ষেত্রে নতুন কর্মস্থল আগের কর্মস্থল থেকে ১০ কিলোমিটারের বেশি দূরে হলে সন্তানকে কর্মস্থলের নিকটতম সরকারি বা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির সুযোগ দেওয়া যাবে। জেলা, উপজেলা ও থানার ক্ষেত্রে নতুন কর্মস্থলের নিকটতম বিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে।

বদলিজনিত কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের ভর্তির জন্য প্রতিটি শ্রেণির প্রতিটি শাখায় মোট আসনের পাঁচ শতাংশ অতিরিক্ত আসন সংরক্ষিত থাকবে। এ ক্ষেত্রে সরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে। কোনো কর্মকর্তা-কর্মচারী আগের কর্মস্থলে পুনরায় বদলি হয়ে গেলে তার সন্তানও আগের শিক্ষাপ্রতিষ্ঠানে পুনরায় ভর্তির সুযোগ পাবে।

এ ছাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-কর্মচারীদের ভর্তি উপযুক্ত সন্তানের সংখ্যার সমান অতিরিক্ত আসন সংশ্লিষ্ট বিদ্যালয়ে সংরক্ষণের বিধান রাখা হয়েছে। কর্মরত বিদ্যালয়ে উপযুক্ত শ্রেণি না থাকলে নিকটবর্তী উপযুক্ত সরকারি বিদ্যালয়ে আসন সংরক্ষণের ব্যবস্থা করতে হবে।

নীতিমালায় আরও বলা হয়েছে, ভর্তি কার্যক্রম তদারকিতে ঢাকা মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে পৃথক ভর্তি কমিটি থাকবে। ভর্তি-সংক্রান্ত কোনো অস্পষ্টতা বা সমস্যা দেখা দিলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী তা নিষ্পত্তি করতে হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণিতে লটারি যেভাবে

স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণিতে লটারি যেভাবে

স্কুলে ভর্তিতে থাকছে ১৪ শতাংশ কোটা

নতুন নীতিমালা স্কুলে ভর্তিতে থাকছে ১৪ শতাংশ কোটা

স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে

স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে

নেছার উদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবীনবরণ ও বই বিতরণ অনুষ্ঠান

নেছার উদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবীনবরণ ও বই বিতরণ অনুষ্ঠান

স্কুলে ভর্তি: কোন শ্রেণিতে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা

স্কুলে ভর্তি: কোন শ্রেণিতে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ

আরও পড়ুন

দীর্ঘ হচ্ছে চুয়েটের অচলাবস্থা সুস্থ হয়ে দায়িত্ব ফেরার ঘোষণা ভিসির, মানতে নারাজ শিক্ষার্থীরা

সুস্থ হয়ে দায়িত্ব ফেরার ঘোষণা ভিসির, মানতে নারাজ শিক্ষার্থীরা

জবিতে পশু জবাই নিষিদ্ধের প্রতিবাদে গরুভোজ আয়োজনের ঘোষণা শিক্ষার্থীদের

জবিতে পশু জবাই নিষিদ্ধের প্রতিবাদে গরুভোজ আয়োজনের ঘোষণা শিক্ষার্থীদের

নতুন নীতিমালা স্কুলে ভর্তিতে কোন শ্রেণিতে কত ফি

স্কুলে ভর্তিতে কোন শ্রেণিতে কত ফি

৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা কোন পদ্ধতিতে, জানাল শিক্ষা মন্ত্রণালয়

৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা কোন পদ্ধতিতে, জানাল শিক্ষা মন্ত্রণালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম