Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

স্কোপাস-ইনডেক্সড গবেষণার তালিকা

দেশসেরা ঢাবি, ড্যাফোডিল দ্বিতীয় ও বুয়েট তৃতীয়

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১০:১৫ এএম

দেশসেরা ঢাবি, ড্যাফোডিল দ্বিতীয় ও বুয়েট তৃতীয়

ছবি: সংগৃহীত।

Advertisement

স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনার তালিকায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। তিন বছরের গবেষণা প্রকাশনার হিসাবে দ্বিতীয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং তৃতীয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এ ছাড়া শীর্ষ ২০-এর তালিকায় রয়েছে ১৩টি সরকারি ও পাঁচটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। বাকি দুটি অবস্থানে রয়েছে গবেষণা প্রতিষ্ঠান।

সম্প্রতি রিসার্চ হাবের স্কোপাস ডাটাভিত্তিক প্রতিবেদনে দেশের ১৬৭টি বিশ্ববিদ্যালয়ের তথ্য বিশ্লেষণ করে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ৭৭ দশমিক ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা চার হাজার ৩৭৫টি, সাইটেশন ৪৩ হাজার ৮৪০টি। আন্তর্জাতিক গবেষণায় অংশগ্রহণের হার ৪৮ দশমিক ৯ শতাংশ। ৭৫ দশমিক ১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তাদের প্রকাশনা তিন হাজার ৭৬৩টি, সাইটেশন ৩৮ হাজার ৪৯৪টি এবং আন্তর্জাতিক অংশগ্রহণের হার ৭৩ দশমিক ২ শতাংশ। ৫৬ দশমিক ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় বুয়েটের প্রকাশনা তিন হাজার ৩১টি, সাইটেশন ২৫ হাজার ৩৫৭টি।

চতুর্থ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা দুই হাজার ৯৫টি, সাইটেশন ৪১ হাজার ৩৮০টি। পঞ্চম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা দুই হাজার ১৯২টি, সাইটেশন ২৮ হাজার ৭০টি। ষষ্ঠ ব্র্যাক ইউনিভার্সিটি, সপ্তম নর্থ সাউথ ইউনিভার্সিটি, অষ্টম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, নবম কুয়েট এবং দশম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে যথাক্রমে-রুয়েট, চুয়েট, এআইইউবি, আইসিডিডিআর’বি, খুলনা বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বিসিএসআইআর।

অন্যদিকে, সর্বকালীন (অল-টাইম) স্কোপাস-ইনডেক্সড প্রকাশনার হিসাবে শীর্ষ দশের চিত্র কিছুটা ভিন্ন। এ তালিকায়ও শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় বুয়েটের প্রকাশনা ১৩ হাজার ৮০৭টি। ৯ হাজার ২৪৫টি প্রকাশনা নিয়ে তৃতীয় রাজশাহী বিশ্ববিদ্যালয়। চতুর্থ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রকাশনা আট হাজার ২১টি এবং পঞ্চম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাত হাজার ৭৭৩টি।

এ ছাড়া ষষ্ঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (ছয় হাজার ১৪৫টি), সপ্তম নর্থ সাউথ ইউনিভার্সিটি (পাঁচ হাজার ৮৫২টি), অষ্টম ব্র্যাক ইউনিভার্সিটি (পাঁচ হাজার ৮১৩টি), নবম কুয়েট (পাঁচ হাজার ৭০৫টি) এবং দশম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চার হাজার ৯০৯টি)।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গবেষণায় বুয়েটকে পেছনে ফেলে শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়

গবেষণায় বুয়েটকে পেছনে ফেলে শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়

৫ পদে স্থায়ী জনবল নেবে বুয়েট

৫ পদে স্থায়ী জনবল নেবে বুয়েট

ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন শুরু ১ নভেম্বর, প্রক্রিয়া সম্পন্ন করবেন যেভাবে

ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন শুরু ১ নভেম্বর, প্রক্রিয়া সম্পন্ন করবেন যেভাবে

ঢাকায় শুরু হলো ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট’, গুরুত্ব পাবে ন্যায্য জ্বালানি রূপান্তর

ঢাকায় শুরু হলো ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট’, গুরুত্ব পাবে ন্যায্য জ্বালানি রূপান্তর

ঢাবিতে গেজেটবঞ্চিতদের অনশন থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা আটক

ঢাবিতে গেজেটবঞ্চিতদের অনশন থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা আটক

ঢাবিতে অধ্যাপক ‘ড. আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড’ গঠন

ঢাবিতে অধ্যাপক ‘ড. আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড’ গঠন

আরও পড়ুন

বদলে গেছে এইচএসসির ফল জানার পদ্ধতি, নতুন নিয়ম জেনে নিন

বদলে গেছে এইচএসসির ফল জানার পদ্ধতি, নতুন নিয়ম জেনে নিন

জানা গেল এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের তারিখ

জানা গেল এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের তারিখ

স্কোপাস-ইনডেক্সড গবেষণার তালিকা দেশসেরা ঢাবি, ড্যাফোডিল দ্বিতীয় ও বুয়েট তৃতীয়

দেশসেরা ঢাবি, ড্যাফোডিল দ্বিতীয় ও বুয়েট তৃতীয়

যেভাবে দেখবেন আলিম পরীক্ষার ফল

যেভাবে দেখবেন আলিম পরীক্ষার ফল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম