ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন শুরু ১ নভেম্বর, প্রক্রিয়া সম্পন্ন করবেন যেভাবে
Advertisement
ক্যাম্পাস ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১ নভেম্বর। আবেদন করা যাবে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। সমাবর্তনে অংশ নিতে ইচ্ছুক গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্ত শিক্ষার্থীদের নির্ধারিত নিয়ম অনুসরণ করে চারটি ধাপে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনবিষয়ক ওয়েবসাইট convocation.du.ac.bd-এ প্রবেশ করে আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের আগামী ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে প্রথম ধাপের কার্যক্রম শেষ করতে হবে। পরবর্তী সময়ে ২ ডিসেম্বর (বুধবার) রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে সমাবর্তনের নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২০ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ নভেম্বর পর্যন্ত যেসব পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে বা হবে, সেসব পরীক্ষায় উত্তীর্ণ গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্ত শিক্ষার্থীরা ৫৪তম সমাবর্তনে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
এ ছাড়া ২০২২ সালের ১৪ অক্টোবর থেকে ১৮ নভেম্বরের মধ্যে প্রকাশিত যেসব পরীক্ষার ফলাফল ৫৩তম সমাবর্তনে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি, সেগুলো ৫৪তম সমাবর্তন ২০২৭-এ অন্তর্ভুক্ত করা হবে। সংশ্লিষ্ট গ্র্যাজুয়েটরাও ওই সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন।
আগামী ২৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সমাবর্তনে সভাপতিত্ব করার কথা রয়েছে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জানিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।
সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের (এসপিএফ) প্রেসিডেন্ট অধ্যাপক ড. আতসুশি সুনামির।
সমাবর্তনে অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন, ফি পরিশোধ এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
