সাফল্যের ধারা বজায় রেখেছে মাইলস্টোন কলেজ, পাশের হার কত?
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পিএম
ছবি- সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজের পাশের হার ৯৯ দশমিক ৮৩ শতাংশ। এ বছর কলেজটির বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন মিলিয়ে মোট ২ হাজার ৯৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে জিপিএ-৫ অর্জন করেছে ৩১২ জন। ইংরেজি ভার্সনে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে।
কলেজ কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিজ্ঞান বিভাগ থেকে এবার ২ হাজার ৩২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এ বিভাগে পাশের হার ৯৯ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৮৩ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৩১৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৯৯ দশমিক ৬২ শতাংশ। এ বিভাগে জিপিএ-৫ অর্জন করেছে ১২ জন। অন্যদিকে, মানবিক বিভাগে অংশ নেওয়া ৩১৯ জন শিক্ষার্থীর সবাই পাশ করেছে। এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ১৭ জন।
ফল প্রকাশের পর কলেজ ক্যাম্পাসে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। একে অপরকে অভিনন্দন জানানোর পাশাপাশি মিষ্টিমুখ করেন তারা। বাদ্যযন্ত্র বাজিয়েও সাফল্য উদ্যাপন করেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম উপস্থিত সাংবাদিকদের বলেন, একবার ভালো ফল করা চমক হতে পারে। তবে বছরের পর বছর সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখা এবং ফলাফলের গ্রাফ ঊর্ধ্বমুখী রাখা যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বড় চ্যালেঞ্জ। নিয়মানুবর্তিতা ও সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে মাইলস্টোন কলেজ সেই ধারাবাহিকতা বজায় রাখার কাজ করে যাচ্ছে।

