এইচএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের সামনে এবার নতুন চ্যালেঞ্জ
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পিএম
ছবি- সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। এবার ১১টি শিক্ষা বোর্ডে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী। ফল প্রকাশের পর এখন তাদের সামনে নতুন চ্যালেঞ্জ উচ্চশিক্ষায় ভর্তির প্রস্তুতি। বিশেষ করে পছন্দের বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ কিংবা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেতে শুরু হয়েছে প্রতিযোগিতার প্রস্তুতি।
বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ভালো ফলের পাশাপাশি প্রয়োজন নিয়মিত পড়াশোনা, পরিকল্পিত প্রস্তুতি ও আত্মবিশ্বাস। দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে পছন্দের বিষয়ে ভর্তি হওয়া এখনো বেশ কঠিন। তাই ভর্তিচ্ছুদের শুরু থেকেই লক্ষ্য নির্ধারণ করে সে অনুযায়ী প্রস্তুতি নিতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মতে, কোচিং কিংবা মডেল টেস্টে প্রত্যাশিত ফল না পেলেও হতাশ হওয়া যাবে না। এসব পরীক্ষায় তুলনামূলক কঠিন প্রশ্ন করা হয়। ফলে সেখানে কম নম্বর পেলেই মূল ভর্তি পরীক্ষায় খারাপ করার আশঙ্কা নেই। বরং নিয়মিত অনুশীলন ও আত্মবিশ্বাস ধরে রাখাই বেশি গুরুত্বপূর্ণ।
এদিকে, বিশ্ববিদ্যালয়গুলো ইতিমধ্যে ভর্তি পরীক্ষার আবেদনের সময়সূচি নির্ধারণের কাজ শুরু করেছে। চলতি সপ্তাহ থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া এগোতে পারে। তাই ভর্তিচ্ছুদের পছন্দের প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি, আবেদনের শেষ তারিখ ও পরীক্ষার সময়সূচি নিয়মিত খোঁজ রাখতে হবে।
ভর্তি পরীক্ষার আগে অনেক শিক্ষার্থীর মধ্যে মানসিক চাপ ও অনিশ্চয়তা কাজ করে। তবে কোনো একটি বিশ্ববিদ্যালয়কে ঘিরে অতিরিক্ত দুশ্চিন্তা না করে সব সম্ভাবনার জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন সাবেক শিক্ষার্থীরা। তাদের মতে, সঠিক পরিকল্পনা, সময়ের যথাযথ ব্যবহার এবং আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে ভর্তির প্রতিযোগিতায় ভালো করার সুযোগ রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মৌসুম শুরু হতে আর এক থেকে দুই মাস বাকি। এই সময়টুকু কাজে লাগিয়ে নিয়মিত পড়াশোনা ও অনুশীলনের মাধ্যমে কাঙ্ক্ষিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রস্তুতি নিতে হবে শিক্ষার্থীদের।

-6ae5d8227613f.jpg)