Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

নটরডেম কলেজে কমেছে পাশের হার ও জিপিএ-৫

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পিএম

নটরডেম কলেজে কমেছে পাশের হার ও জিপিএ-৫

রাজধানীর নটরডেম কলেজের শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

Advertisement

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে ভালো করেছেন রাজধানীর নটরডেম কলেজের শিক্ষার্থীরা। তবে কলেজটিতে এবার পাশের হার ৯৮ দশমিক ৮৩ শতাংশ। গত বছরে পাশের হার ছিল ৯৯ দশমিক ৬৩ শতাংশ। সে হিসাবে গত বছরের তুলনায় এবার পাশের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে।  

নটরডেম কলেজের ফিন্যান্স বিভাগের শিক্ষক রবিউল আউয়াল সামাজিক মাধ্যমের জানান, এবার নটরডেম কলেজ থেকে মোট পরীক্ষার্থী ছিলেন ৩ হাজার ২৫৬ জন। এর মধ্যে ৩ হাজার ২১৮ জন পাশ করেছেন এবং ২ হাজার ২২৯ জন শিক্ষার্থী অর্জন করেছেন সর্বোচ্চ জিপিএ-৫। এবারের পরীক্ষায় কলেজটির সামগ্রিক পাশের হার দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৮৩ শতাংশ।  

গত বছর পাশের হার ছিল ৯৯.৬৩ শতাংশ  

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে এবারের থেকেও ভালো সাফল্য পেয়েছিল নটরডেম কলেজ। ওই বছর কলেজটি থেকে মোট ৩ হাজার ২৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হন ৩ হাজার ২২৭ জন। সর্বোচ্চ ফল জিপিএ-৫ অর্জন করেন ২ হাজার ৪৬১ জন শিক্ষার্থী। সে বছর কলেজটির পাশের হার ছিল ৯৯ দশমিক ৬৩ শতাংশ।  

এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার গড় পাশের হার দাঁড়িয়েছে ৫১ দশমিক ৬২ শতাংশ। গত বছরের তুলনায় পাশের হার কমেছে ৬ দশমিক ২১ শতাংশ। ২০২৫ সালে গড় পাশের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ।   

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় ১১টি শিক্ষা বোর্ডের ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরা হয়।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: এইচএসসির ফল ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

এইচএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের সামনে এবার নতুন চ্যালেঞ্জ

এইচএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের সামনে এবার নতুন চ্যালেঞ্জ

ফল প্রকাশের পরও ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন ফেল করা শিক্ষার্থীরা

ফল প্রকাশের পরও ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন ফেল করা শিক্ষার্থীরা

এইচএসসিতে দিনাজপুর শিক্ষা বোর্ডে ৪৯ প্রতিষ্ঠানের পাশ করেনি কেউ

এইচএসসিতে দিনাজপুর শিক্ষা বোর্ডে ৪৯ প্রতিষ্ঠানের পাশ করেনি কেউ

দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখেই এইচএসসিতে সফল কলি

দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখেই এইচএসসিতে সফল কলি

এইচএসসিতে যশোর বোর্ডের ১৬ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

এইচএসসিতে যশোর বোর্ডের ১৬ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

এইচএসসিতে রাজউক কলেজের ঈর্ষণীয় ফল, শিক্ষার্থীদের কৃতিত্ব দিলেন অধ্যক্ষ

এইচএসসিতে রাজউক কলেজের ঈর্ষণীয় ফল, শিক্ষার্থীদের কৃতিত্ব দিলেন অধ্যক্ষ

আরও পড়ুন

এইচএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের সামনে এবার নতুন চ্যালেঞ্জ

এইচএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের সামনে এবার নতুন চ্যালেঞ্জ

ফল প্রকাশের পরও ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন ফেল করা শিক্ষার্থীরা

ফল প্রকাশের পরও ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন ফেল করা শিক্ষার্থীরা

এইচএসসিতে রাজউক কলেজের ঈর্ষণীয় ফল, শিক্ষার্থীদের কৃতিত্ব দিলেন অধ্যক্ষ

এইচএসসিতে রাজউক কলেজের ঈর্ষণীয় ফল, শিক্ষার্থীদের কৃতিত্ব দিলেন অধ্যক্ষ

নটরডেম কলেজে কমেছে পাশের হার ও জিপিএ-৫

নটরডেম কলেজে কমেছে পাশের হার ও জিপিএ-৫

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম