Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

ফল প্রকাশের পরও ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন ফেল করা শিক্ষার্থীরা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পিএম

ফল প্রকাশের পরও ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন ফেল করা শিক্ষার্থীরা

এইচএসসি ও সমমান পরীক্ষায় ফল বিপর্যয়ের পরও ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন অকৃতকার্য শিক্ষার্থীরা।

Advertisement

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ফল বিপর্যয়ের পরও ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন অকৃতকার্য শিক্ষার্থীরা। এবার ১১টি শিক্ষা বোর্ডে ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী ফেল করেছেন। তবে তাদের হতাশ হওয়ার কারণ নেই। নতুন করে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন তারা।

ফেল করা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। আগামী এক মাসের মধ্যে তাদের পরীক্ষা নেওয়া হতে পারে। এ বিষয়ে আগামী তিন দিনের মধ্যে পরীক্ষার নতুন তারিখ ও প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করা হবে।

শনিবার (৩১ অক্টোবর) এ তথ্য জানান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।    

তিনি বলেন, এইচএসসি ও সমমানে অকৃতকার্য শিক্ষার্থীরা নতুন করে ফরম পূরণ করে পরীক্ষায় অংশ নিতে পারবেন। আগামী তিন দিনের মধ্যে পরীক্ষার নতুন তারিখ প্রকাশের পাশাপাশি বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে।

তিনি আরও বলেন, নির্দেশনা প্রকাশের পর যারা নতুন করে পরীক্ষায় অংশ নিতে চান, তাদের ফরম পূরণ কার্যক্রম শুরু হবে। ফরম পূরণসহ প্রয়োজনীয় সব তথ্য গাইডলাইনে উল্লেখ থাকবে।

এদিকে, ফল আশানুরূপ না হওয়া শিক্ষার্থীরা চাইলে ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তনের সুযোগও রয়েছে। তাই হতাশ না হয়ে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের।

ফলে অকৃতকার্য শিক্ষার্থীদের সামনে নতুন করে পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফল করার সুযোগ তৈরি হচ্ছে। প্রয়োজনীয় প্রস্তুতি ও আত্মবিশ্বাস নিয়ে চেষ্টা চালিয়ে গেলে তারাও ঘুরে দাঁড়াতে পারবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এইচএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের সামনে এবার নতুন চ্যালেঞ্জ

এইচএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের সামনে এবার নতুন চ্যালেঞ্জ

এইচএসসিতে দিনাজপুর শিক্ষা বোর্ডে ৪৯ প্রতিষ্ঠানের পাশ করেনি কেউ

এইচএসসিতে দিনাজপুর শিক্ষা বোর্ডে ৪৯ প্রতিষ্ঠানের পাশ করেনি কেউ

দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখেই এইচএসসিতে সফল কলি

দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখেই এইচএসসিতে সফল কলি

এইচএসসিতে যশোর বোর্ডের ১৬ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

এইচএসসিতে যশোর বোর্ডের ১৬ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

এইচএসসিতে রাজউক কলেজের ঈর্ষণীয় ফল, শিক্ষার্থীদের কৃতিত্ব দিলেন অধ্যক্ষ

এইচএসসিতে রাজউক কলেজের ঈর্ষণীয় ফল, শিক্ষার্থীদের কৃতিত্ব দিলেন অধ্যক্ষ

এইচএসসিতে ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা, পাশে থাকা চিরকুটে যা লেখা

এইচএসসিতে ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা, পাশে থাকা চিরকুটে যা লেখা

আরও পড়ুন

এইচএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের সামনে এবার নতুন চ্যালেঞ্জ

এইচএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের সামনে এবার নতুন চ্যালেঞ্জ

ফল প্রকাশের পরও ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন ফেল করা শিক্ষার্থীরা

ফল প্রকাশের পরও ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন ফেল করা শিক্ষার্থীরা

এইচএসসিতে রাজউক কলেজের ঈর্ষণীয় ফল, শিক্ষার্থীদের কৃতিত্ব দিলেন অধ্যক্ষ

এইচএসসিতে রাজউক কলেজের ঈর্ষণীয় ফল, শিক্ষার্থীদের কৃতিত্ব দিলেন অধ্যক্ষ

নটরডেম কলেজে কমেছে পাশের হার ও জিপিএ-৫

নটরডেম কলেজে কমেছে পাশের হার ও জিপিএ-৫

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম