Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

দেশজুড়ে এইচএসসির ফলে ধস, এগিয়ে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পিএম

দেশজুড়ে এইচএসসির ফলে ধস, এগিয়ে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা

ছবি- সংগৃহীত

Advertisement

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে পাশের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সার্বিকভাবে ফলাফলে বড় ধরনের অবনতি হলেও রাজধানী ঢাকার মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাশের হার তুলনামূলকভাবে অনেক বেশি। এবার ঢাকা মহানগরীতে পাশের হার প্রায় ৮০ শতাংশ।

অন্যদিকে, ঢাকা জেলায় পাশের হার ৫৭ দশমিক ৮৫ শতাংশ। ঢাকা শিক্ষা বোর্ডের অধীন ১৩টি জেলার মধ্যে সাতটিতেই পাশের হার ৫০ শতাংশের নিচে। জেলাগুলোর মধ্যে সর্বোচ্চ পাশের হার নরসিংদীতে, ৬৬ দশমিক ৬১ শতাংশ। ঢাকা শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।

চলতি বছর ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৯৭ হাজার ৬২১ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৯৩০ জন। এ বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৬ হাজার ৭১৪ জন।    

তবে ঢাকা মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফলাফল ছিল তুলনামূলক ভালো। এখানে পাশের হার ৭৯ দশমিক ৩৩ শতাংশ। মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে জিপিএ-৫ পেয়েছেন ১৩ হাজার ৪৮২ জন শিক্ষার্থী।

জেলা অনুযায়ী ফলাফলে দেখা যায়, ঢাকা জেলায় পাশের হার ৫৭ দশমিক ৮৫ শতাংশ, গাজীপুরে ৬১ দশমিক ৪৯ শতাংশ, নারায়ণগঞ্জে ৪৫ দশমিক ৭৯ শতাংশ এবং নরসিংদীতে ৬৬ দশমিক ৬১ শতাংশ।

এ ছাড়া মুন্সিগঞ্জে পাশের হার ৫০ দশমিক ৬২ শতাংশ, মানিকগঞ্জে ৩৮ দশমিক ২৫ শতাংশ, টাঙ্গাইলে ৪৯ দশমিক ৯৭ শতাংশ, ফরিদপুরে ৪৯ দশমিক ৭৬ শতাংশ, মাদারীপুরে ৪১ দশমিক ৮৫ শতাংশ, শরীয়তপুরে ৪১ দশমিক ০৫ শতাংশ, রাজবাড়ীতে ৪০ দশমিক ৮২ শতাংশ, গোপালগঞ্জে ৪২ দশমিক ৭৩ শতাংশ এবং কিশোরগঞ্জে ৫০ দশমিক ৭৪ শতাংশ।

এদিকে, ঢাকা শিক্ষা বোর্ডের অধীন বিদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফলাফলও তুলনামূলক ভালো। এসব প্রতিষ্ঠানে এবার পাশের হার ৯০ দশমিক ৮৭ শতাংশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফল প্রকাশের পরও ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন ফেল করা শিক্ষার্থীরা

ফল প্রকাশের পরও ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন ফেল করা শিক্ষার্থীরা

এইচএসসিতে দিনাজপুর শিক্ষা বোর্ডে ৪৯ প্রতিষ্ঠানের পাশ করেনি কেউ

এইচএসসিতে দিনাজপুর শিক্ষা বোর্ডে ৪৯ প্রতিষ্ঠানের পাশ করেনি কেউ

দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখেই এইচএসসিতে সফল কলি

দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখেই এইচএসসিতে সফল কলি

এইচএসসিতে যশোর বোর্ডের ১৬ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

এইচএসসিতে যশোর বোর্ডের ১৬ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

এইচএসসিতে রাজউক কলেজের ঈর্ষণীয় ফল, শিক্ষার্থীদের কৃতিত্ব দিলেন অধ্যক্ষ

এইচএসসিতে রাজউক কলেজের ঈর্ষণীয় ফল, শিক্ষার্থীদের কৃতিত্ব দিলেন অধ্যক্ষ

এইচএসসিতে ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা, পাশে থাকা চিরকুটে যা লেখা

এইচএসসিতে ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা, পাশে থাকা চিরকুটে যা লেখা

আরও পড়ুন

এইচএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের সামনে এবার নতুন চ্যালেঞ্জ

এইচএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের সামনে এবার নতুন চ্যালেঞ্জ

ফল প্রকাশের পরও ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন ফেল করা শিক্ষার্থীরা

ফল প্রকাশের পরও ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন ফেল করা শিক্ষার্থীরা

এইচএসসিতে রাজউক কলেজের ঈর্ষণীয় ফল, শিক্ষার্থীদের কৃতিত্ব দিলেন অধ্যক্ষ

এইচএসসিতে রাজউক কলেজের ঈর্ষণীয় ফল, শিক্ষার্থীদের কৃতিত্ব দিলেন অধ্যক্ষ

নটরডেম কলেজে কমেছে পাশের হার ও জিপিএ-৫

নটরডেম কলেজে কমেছে পাশের হার ও জিপিএ-৫

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম