Logo
Logo
×

Advertisement

ক্যাম্পাস

পড়ার টেবিলেই মৃত্যু চবি শিক্ষার্থীর

Advertisement

Icon

চবি প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পিএম

পড়ার টেবিলেই মৃত্যু চবি শিক্ষার্থীর

জীবক চাকমা। ফাইল ছবি।

Advertisement

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নৃবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী জীবক চাকমা ব্রেইন স্ট্রোকে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সহপাঠীরা তাকে হাসপাতালে নিয়ে যান।  পরে বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জীবক চাকমা রাঙামাটির নানিয়ারচর উপজেলার নানিয়ারচর ডাকঘরের রামহরি পাড়ার বাসিন্দা। তার বাবার নাম রবিলেন্দু চাকমা। তিনি বিশ্ববিদ্যালয়ের বিশ্বশান্তি প্যাগোডা হোস্টেলে থাকতেন।

মৃত্যুর বিষয়ে চবির মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, সকালে ওই শিক্ষার্থীকে অচেতন অবস্থায় মেডিকেল সেন্টারে আনা হয়।  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। তার কোনো জ্ঞান ছিল না। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সহপাঠীরা তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মিয়ানমারে জান্তার বিমান হামলায় শিশুসহ নিহত ১৫

মিয়ানমারে জান্তার বিমান হামলায় শিশুসহ নিহত ১৫

গাজায় ইসরাইলি হামলায় পাঁচ পুলিশসহ নিহত ৮

গাজায় ইসরাইলি হামলায় পাঁচ পুলিশসহ নিহত ৮

রাজশাহীতে বাস-ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

রাজশাহীতে বাস-ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৩

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৩

২২ সেকেন্ডে পাঁচ গুলি, ভিডিও ভাইরাল

২২ সেকেন্ডে পাঁচ গুলি, ভিডিও ভাইরাল

তুরস্কের ক্যাপাডোসিয়ায় পাহাড়ধস, নিহত ৩

তুরস্কের ক্যাপাডোসিয়ায় পাহাড়ধস, নিহত ৩

আরও পড়ুন

বাণিজ্যমেলার মাঠে সচিবালয় স্থাপনা ভেঙে ট্রাক্টর দিয়ে শিক্ষার্থীদের জমি চাষ

স্থাপনা ভেঙে ট্রাক্টর দিয়ে শিক্ষার্থীদের জমি চাষ

প্রতিষ্ঠার এক বছরে ৩০ জেলায় কার্যক্রম বিস্তৃত করেছে এইচআরডিএস

প্রতিষ্ঠার এক বছরে ৩০ জেলায় কার্যক্রম বিস্তৃত করেছে এইচআরডিএস

ইবির ২৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি

ইবির ২৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি

উপাচার্যের রুটিন দায়িত্ব প্রত্যাখ্যান, চুয়েটে শিক্ষার্থীদের শাটডাউন

উপাচার্যের রুটিন দায়িত্ব প্রত্যাখ্যান, চুয়েটে শিক্ষার্থীদের শাটডাউন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম