Logo
Logo
×

Advertisement

রাজধানী

জেনেভা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষ-ককটেল বিস্ফোরণ, যুবক নিহত

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১০:০০ এএম

জেনেভা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষ-ককটেল বিস্ফোরণ, যুবক নিহত

ফাইল ছবি।

Advertisement

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে জাহিদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় একজন গ্রাফিক্স ডিজাইনার ছিলেন বলে জানিয়েছেন তার বন্ধুরা।

বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জেনেভা ক্যাম্পের ভেতরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক ভোর পৌনে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। 

নিহতের বন্ধু আফতাব হোসেন বলেন, বুধবার রাতে জেনেভা ক্যাম্পের ভেতরে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিল জাহিদ। এ সময় ক্যাম্পে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে একটি ককটেল জাহিদের পায়ের সামনে বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢামেকে নেওয়া হয়, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জাহিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।  

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাজারবাগ-কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণ, মোহাম্মদপুরে ট্রাকে আগুন

রাজারবাগ-কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণ, মোহাম্মদপুরে ট্রাকে আগুন

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলে উচ্চস্বরে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলে উচ্চস্বরে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২০

রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

গভীর রাতে যাত্রীর অপেক্ষায় দুই অটোচালক, ট্রাকচাপায় নিভে গেল প্রাণ

গভীর রাতে যাত্রীর অপেক্ষায় দুই অটোচালক, ট্রাকচাপায় নিভে গেল প্রাণ

যে কারণে ইকবাল সোবহানকে আটক করা হলো

যে কারণে ইকবাল সোবহানকে আটক করা হলো

ঘুসের ১ লাখ টাকাসহ আটক সার্ভেয়ার

ঘুসের ১ লাখ টাকাসহ আটক সার্ভেয়ার

আরও পড়ুন

রাজারবাগ-কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণ, মোহাম্মদপুরে ট্রাকে আগুন

রাজারবাগ-কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণ, মোহাম্মদপুরে ট্রাকে আগুন

রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা

রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা

রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

ডেমরা কৃষক দলের সদস্য সচিবকে প্রাণনাশের হুমকি ছাত্রদল নেতার!

ডেমরা কৃষক দলের সদস্য সচিবকে প্রাণনাশের হুমকি ছাত্রদল নেতার!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম