Logo
Logo
×

Advertisement

রাজধানী

‘যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৯:১৩ পিএম

‘যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম’

মেট্রোরেলের পিলার থেকে খুলে পড়া বিয়ারিং প্যাডের আঘাতে নিহত আবুল কালাম (ইনসেটে)। ছবি: সংগৃহীত

Advertisement

রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনের কাছে মেট্রোরেলের পিলার থেকে খুলে পড়া বিয়ারিং প্যাডের আঘাতে আবুল কালাম (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) দুপুরে ১২টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের জলিল চোকদারের ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের জলকাঠি এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

শনিবার (২৫ অক্টোবর) রাতে আবুল কালাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে লেখেন, ‘ইচ্ছে তো অনেক। আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম।’

দুর্ঘটনা নিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই মেট্রোরেলের উপর থেকে ধাতব যন্ত্রাংশটি নিচে পড়ে যায় এবং তা আবুল কালামের মাথায় আঘাত হানে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আবুল কালাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ঢাকায় একটি ট্র্যাভেল এজেন্সি পরিচালনা করতেন। স্বজনরা জানান, তিনি ব্যবসায়িক কাজে নিয়মিত ফার্মগেট এলাকায় যাতায়াত করতেন।

পারিবারিক জীবনে তিনি এক পুত্র ও এক কন্যাসন্তানের জনক। তার ছেলে আব্দুল্লাহর বয়স ৫ বছর এবং মেয়ে সুরাইয়া আক্তারের বয়স ৩ বছর।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ধোঁয়াচ্ছন্ন মেট্রো স্টেশন, আতঙ্কে যাত্রীদের ছোটাছুটি

ধোঁয়াচ্ছন্ন মেট্রো স্টেশন, আতঙ্কে যাত্রীদের ছোটাছুটি

ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

আগারগাঁও মেট্রো স্টেশন ও ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

আগারগাঁও মেট্রো স্টেশন ও ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

বন্ধ তিন স্টেশন চালু, মেট্রোরেল চলাচল স্বাভাবিক

বন্ধ তিন স্টেশন চালু, মেট্রোরেল চলাচল স্বাভাবিক

গতিহীন উচ্চগতির রেল

১৪০ কিমি.র ইঞ্জিন-কোচ চলে ৫০ কিমি.তে গতিহীন উচ্চগতির রেল

আরও পড়ুন

ধোঁয়াচ্ছন্ন মেট্রো স্টেশন, আতঙ্কে যাত্রীদের ছোটাছুটি

ধোঁয়াচ্ছন্ন মেট্রো স্টেশন, আতঙ্কে যাত্রীদের ছোটাছুটি

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের হাতে আটক ২

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের হাতে আটক ২

ঢাকায় হঠাৎ বৃষ্টি, শীত নামছে কবে?

ঢাকায় হঠাৎ বৃষ্টি, শীত নামছে কবে?

ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম