Logo
Logo
×

Advertisement

রাজধানী

যমুনা ফিউচার পার্কে সিরাত অলিম্পিয়াড

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ০১:০৫ এএম

যমুনা ফিউচার পার্কে সিরাত অলিম্পিয়াড

ছবি: সংগৃহীত

Advertisement

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হলো ইনফিনিটি প্রেজেন্টস বাংলাদেশ সিরাত অলিম্পিয়াডের গ্র্যান্ড ফাইনাল প্রতিযোগিতা। পার্কের কনভেনশন সেন্টারে বৃহস্পতিবার এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

এতে সারা দেশ থেকে বাছাইকৃত ৩০ জন প্রতিযোগী অংশ নেন। তাদের অংশগ্রহণে চূড়ান্ত পর্ব পরিণত হয় এক অনন্য ধর্মীয়, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক মিলনমেলায়। প্রতিযোগিতায় নাজিফা প্রথম ও সামি দ্বিতীয় স্থান অর্জন করেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যমুনা বিল্ডার্সের পরিচালক (মার্কেটিং, সেলস অ্যান্ড অপারেশনস) ড. মোহাম্মদ আলমগীর আলম বলেন, বাংলাদেশ সিরাত অলিম্পিয়াড তরুণ-প্রজন্মের মাঝে ইসলামের মূল আদর্শ ও নৈতিকতা ছড়িয়ে দেওয়ার এক অনন্য উদ্যোগ। যমুনা ফিউচার পার্কে এমন আয়োজনের অংশ হতে পেরে আমরা গর্বিত।

সিয়াম বিন আসাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামসুল আলম, তামিরুল মিল­াত ট্রাস্টের সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শায়েখ আবু নাইম, আলেম ও মিডিয়াব্যক্তিত্ব মুফতি সাইফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আবু জাফর গিফারীসহ আলেম, বিশিষ্ট ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, গণমাধ্যম প্রতিনিধি ও সমাজের বিভিন্ন স্তরের সম্মানিত অতিথিরা। 

দিনব্যাপী এ অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য, পুরস্কার বিতরণী, ফটোসেশন এবং সমাপনী দোয়া অনুষ্ঠিত হয়। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যমুনা ফিউচার পার্কে উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী ‘ঈদ ফিয়েস্তা’

যমুনা ফিউচার পার্কে উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী ‘ঈদ ফিয়েস্তা’

যমুনা ফিউচার পার্কে ‘ঈদ সেলিব্রেশন ২০২৬’

যমুনা ফিউচার পার্কে ‘ঈদ সেলিব্রেশন ২০২৬’

শেষ মুহূর্তে জমজমাট যমুনা ফিউচার পার্কে ঈদের কেনাকাটা

শেষ মুহূর্তে জমজমাট যমুনা ফিউচার পার্কে ঈদের কেনাকাটা

ঈদ কেনাকাটায় সরগরম যমুনা ফিউচার পার্ক

ছুটির দিনে ক্রেতাদের পদচারণায় মুখর ঈদ কেনাকাটায় সরগরম যমুনা ফিউচার পার্ক

যমুনা ফিউচার পার্কে জমজমাট কেনাকাটা

হুর-মেট্রো ফ্যাশনে ক্রেতাদের ভিড় যমুনা ফিউচার পার্কে জমজমাট কেনাকাটা

যমুনা ফিউচার পার্কে লাইফস্টাইল ব্র্যান্ড ‘সাফায়ার’র যাত্রা শুরু

যমুনা ফিউচার পার্কে লাইফস্টাইল ব্র্যান্ড ‘সাফায়ার’র যাত্রা শুরু

আরও পড়ুন

নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল কোথায় যাচ্ছে

গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল কোথায় যাচ্ছে

তিন মাসের মধ্যে সরছে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল

তিন মাসের মধ্যে সরছে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল

ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকেও দায়িত্ব নিতে হবে: প্রতিমন্ত্রী হাবিব

ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকেও দায়িত্ব নিতে হবে: প্রতিমন্ত্রী হাবিব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম