Logo
Logo
×

Advertisement

রাজধানী

ভূমিকম্পে ভবন ধসে সলিমুল্লাহ মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০১:০২ পিএম

ভূমিকম্পে ভবন ধসে সলিমুল্লাহ মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

২০/সি পি ঘোষ স্টিট আরমানিটোলা। এই ভবনের পঞ্চম তলার ছাদের রেলিং ভেঙ্গে নিচে পড়ে মাংসের দোকানে থাকা তিনজন নিহত হয়। ছবি: যুগান্তর

Advertisement

রাজধানীতে ভূমিকম্পে ভবন ধসে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফিউল ইসলামের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে হওয়া ভূমিকম্পে তার মৃত্যু হয়।

জানা গেছে, বংশাল থানার আরমানিটোলার কসাইটুলীতে পরিবারের সঙ্গে বসবাসরত রাফিউল মায়ের সঙ্গে বাজার করতে বের হয়েছিলেন। সেই সময় পাশের একটি ভবনের ইট মাথায় পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

মেডিকেল কলেজের একটি সূত্র জানিয়েছে, রাফিউল ইসলাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের শিক্ষার্থী (সেশন ২০২৩–২৪)।

সূত্র জানায়, রাফিউল তার মায়ের সঙ্গে বাজারে যাচ্ছিলেন। ভূমিকম্পে ভবন ধসে তার মাথায় ইট পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান। তার মা গুরুতর আহত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্প শুরুর সঙ্গে সঙ্গে আশপাশের ভবন কাঁপতে থাকে। আরমানিটোলার কসাইটুলি এলাকার একটি পুরোনো ভবনের অংশ ভেঙে নিচে পড়লে রাফিউলসহ তিনজন মারা যান। অন্য দুজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসে। নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতালমর্গে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পানামায় ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত

পানামায় ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত

ধ্বংসস্তূপ থেকে মুখ্যমন্ত্রীর চেয়ার, মোদির উত্থানের নেপথ্যে যে ভূমিকম্প

ধ্বংসস্তূপ থেকে মুখ্যমন্ত্রীর চেয়ার, মোদির উত্থানের নেপথ্যে যে ভূমিকম্প

ভূমিকম্পে কাঁপল ভারত

ভূমিকম্পে কাঁপল ভারত

৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ভয়াবহ ক্ষতির শঙ্কা

৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ভয়াবহ ক্ষতির শঙ্কা

ভারতে ভূমিকম্পের পর ‘হাসি-তামাশায়’ মেতে উঠলেন নেটিজেনরা!

ভারতে ভূমিকম্পের পর ‘হাসি-তামাশায়’ মেতে উঠলেন নেটিজেনরা!

ভারতের উত্তরাখণ্ডে ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও

ভারতের উত্তরাখণ্ডে ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও

আরও পড়ুন

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ঢাবিতে আ.লীগসংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের মামলা ও তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি

ঢাবিতে আ.লীগসংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের মামলা ও তদন্তের অগ্রগতি প্রকাশের দাবি

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে থাকবে ২ লাখ ১২ হাজার আনসার-ভিডিপি

দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে থাকবে ২ লাখ ১২ হাজার আনসার-ভিডিপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম