Logo
Logo
×

Advertisement

রাজধানী

সড়ক বন্ধ করে সমাবেশ, জনভোগান্তি চরমে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০১:৩৭ পিএম

সড়ক বন্ধ করে সমাবেশ, জনভোগান্তি চরমে

রাজধানীতে সড়ক বন্ধ করে নার্স মহাসমাবেশ। ছবি: যুগান্তর

Advertisement

রাজধানীতে সড়ক বন্ধ করে নার্স মহাসমাবেশ করায় জনভোগান্তি চরমে পৌঁছেছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০ থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক বন্ধ করে এই সমাবেশ করে তারা।

সরেজমিনে দেখা গেছে, নার্স মহাসমাবেশকে ঘিরে রাজধানীর তোপখানা সড়কের পল্টন মোড় থেকে কদম ফোয়ারা পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে। সড়কটিতে চলাচলরত যানবাহনগুলোকে ডাইভার্সন করে বিজয়নগর কাকরাইল সড়কের দিকে দেয়া হয়। এতে ওই সড়কটিতে অতিরিক্ত যানবাহনের চাপে প্রচন্ড যানজট লেগে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। এভাবে ঘোষণা ছাড়াই সড়কটি বন্ধ করে দেওয়ায় বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে যাত্রীরা।  

কল্যাণপুরগামী একাধিক যাত্রী যুগান্তরকে বলেন, কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়া সড়ক বন্ধ করে সমাবেশ করার সংস্কৃতি পরিবর্তন হওয়া উচিত। এতে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। ওই সড়কটুকু পার হতে কয়েক ঘন্টা লেগে যাচ্ছে। নষ্ট হচ্ছে কর্মঘন্টা। তাই রাষ্ট্রের নীতিনির্ধারকদের বিষয়টি নিয়ে আরও ভাবার অনুরোধ জানান তারা।

এদিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে শনিবার সকাল থেকে কয়েক হাজার নার্স সমাবেশে যোগ দিয়েছে। তারা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করার অপচেষ্টা বন্ধ করতে হবে এবং জাতীয় নার্সিং কমিশন গঠন করতে সরকারের প্রতি আহ্বান জানান। এতে বাংলাদেশ নার্সিং এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তৃতা করেন। 

এ বিষয়ে শাহবাগ থানায় পরিদর্শক (পেট্রোল) বুলবুল আহমেদ যুগান্তরকে বলেন, নার্সদের সমাবেশকে কেন্দ্র করে পল্টন মোড় থেকে যানবাহন গুলোকে ডাইভার্সন করে কাকরাইল রুটের দিকে দেয়া হয়েছে। তারা বেলা একটা থেকে দেড়টার ভেতরে সড়ক ছেড়ে দিবে বলে জানান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাজারবাগ-কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণ, মোহাম্মদপুরে ট্রাকে আগুন

রাজারবাগ-কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণ, মোহাম্মদপুরে ট্রাকে আগুন

রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

গভীর রাতে যাত্রীর অপেক্ষায় দুই অটোচালক, ট্রাকচাপায় নিভে গেল প্রাণ

গভীর রাতে যাত্রীর অপেক্ষায় দুই অটোচালক, ট্রাকচাপায় নিভে গেল প্রাণ

যে কারণে ইকবাল সোবহানকে আটক করা হলো

যে কারণে ইকবাল সোবহানকে আটক করা হলো

ঘুসের ১ লাখ টাকাসহ আটক সার্ভেয়ার

ঘুসের ১ লাখ টাকাসহ আটক সার্ভেয়ার

মিরপুরে বিক্ষোভে দুষ্কৃতিকারীদের সংশ্লিষ্টতা, কঠোর হুঁশিয়ারি পুলিশের

মিরপুরে বিক্ষোভে দুষ্কৃতিকারীদের সংশ্লিষ্টতা, কঠোর হুঁশিয়ারি পুলিশের

আরও পড়ুন

রাজারবাগ-কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণ, মোহাম্মদপুরে ট্রাকে আগুন

রাজারবাগ-কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণ, মোহাম্মদপুরে ট্রাকে আগুন

রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা

রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা

রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

ডেমরা কৃষক দলের সদস্য সচিবকে প্রাণনাশের হুমকি ছাত্রদল নেতার!

ডেমরা কৃষক দলের সদস্য সচিবকে প্রাণনাশের হুমকি ছাত্রদল নেতার!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম