Logo
Logo
×

Advertisement

রাজধানী

মগবাজারে দুই ছাত্রকে ছুরিকাঘাত, ঢামেকে ভর্তি

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১২:৩৯ এএম

মগবাজারে দুই ছাত্রকে ছুরিকাঘাত, ঢামেকে ভর্তি

Advertisement

রাজধানীর মগবাজারে আদদীন হাসপাতালের সামনে এক শিক্ষার্থীর ধারালো অস্ত্রের হামলায় একই শিক্ষা প্রতিষ্ঠানের দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। 

আহতরা হলেন—এম এম রিদওয়ান খায়ের (রাজিন) (১৫) এবং তানভীর আহমেদ (১৬)।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন সহপাঠীরা।

আহতদের সহপাঠী অন্তর জানান, তারা সবাই বিএম ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী শাফিন আদিত্যসহ আরও ৩–৪ জন পূর্ব শত্রুতার জেরে রিদওয়ান ও তানভীরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরে সহপাঠীরাই তাদের ঢামেক হাসপাতালে নিয়ে আসে।

অন্তর আরও জানান, আহত রিদওয়ান মগবাজারের নিউ স্কাটন নুরাবাদ কলোনির আবু খায়েরের ছেলে এবং বিএম ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। অপর আহত তানভীর (তাজবীর) মগবাজারের ইস্পাহানী কলোনির মো. জসিম উদ্দিনের ছেলে এবং একই প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনাটি নিশ্চিত করে জানান, সন্ধ্যার পর মগবাজার এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় দুই শিক্ষার্থীকে ঢামেকে আনা হলে জরুরি বিভাগে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢামেকে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান, ১১ জনের দণ্ড

ঢামেকে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান, ১১ জনের দণ্ড

বর্ষপূর্তিতে রোগীদের সেবায় ঢামেকের নার্সিং কর্মকর্তাদের ব্যতিক্রমী উদ্যোগ

বর্ষপূর্তিতে রোগীদের সেবায় ঢামেকের নার্সিং কর্মকর্তাদের ব্যতিক্রমী উদ্যোগ

রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

কারও ড্রেসআপ ঠিক নেই, এরা চিকিৎসক, নার্স নাকি দালাল: ঢামেকে অভিযানে দুদক চেয়ারম্যান

কারও ড্রেসআপ ঠিক নেই, এরা চিকিৎসক, নার্স নাকি দালাল: ঢামেকে অভিযানে দুদক চেয়ারম্যান

ছুরিকাঘাতে গুরুতর আহত মেজর আখতারের ছেলে, ঢাকায় স্থানান্তর

ছুরিকাঘাতে গুরুতর আহত মেজর আখতারের ছেলে, ঢাকায় স্থানান্তর

ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত

ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত

আরও পড়ুন

এবার বাড্ডায় বাসে আগুন

এবার বাড্ডায় বাসে আগুন

রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুই বাসে আগুন

রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুই বাসে আগুন

মোটরযান চালকদের যে আলটিমেটাম দিল ডিএমপি

মোটরযান চালকদের যে আলটিমেটাম দিল ডিএমপি

বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সমাবেশ অনুষ্ঠিত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম