Logo
Logo
×

Advertisement

রাজধানী

‘ইউথ এন্টারপ্রেনারস উইন্টার ফ্যাশন উইক’ করতে যাচ্ছে ‘যমুনা ফিউচার পার্ক’ ও ‘বিশ্বরঙ’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪ পিএম

‘ইউথ এন্টারপ্রেনারস উইন্টার ফ্যাশন উইক’ করতে যাচ্ছে ‘যমুনা ফিউচার পার্ক’ ও ‘বিশ্বরঙ’

Advertisement

‘ইউথ এন্টারপ্রেনারস উইন্টার ফ্যাশন উইক ২০২৫’ শিরোনামে নবীন উদ্যোক্তাদের ‘পোশাক প্রদর্শনীর’ আয়োজন করতে যাচ্ছে ‘যমুনা ফিউচার পার্ক’ ও ‘বিশ্বরঙ’। যমুনা ফিউচার পার্কের ইস্ট কোর্টে অনুষ্ঠিতব্য এ প্রদর্শনী আগামী ২৫ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

১৯৯৪ সাল থেকে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্যের গুণগত মানোন্নয়ন, বিভিন্ন সমস্যার সমাধান এবং সফল উদ্যোক্তা হয়ে ওঠার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে আসছেন বিশ্বরঙয়ের কর্ণধার ও প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার ‘বিপ্লব সাহা’। বিগত ৩১ বছর ধরে বিভিন্ন পেশার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সফলতার গল্পেরই সাংগঠনিক রূপ- নবীন উদ্যোক্তাদের সৃজনভূমি ‘বিশ্বরঙ উদ্যোক্তা ভূমি’ এ প্ল্যাটফর্মের উদ্যোগে প্রতি মাসেই ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন জেলায় আয়োজিত হচ্ছে ‘বিশ্বরঙ উদ্যোক্তা ভূমির আড্ডা’। এ আড্ডার মাধ্যমেই উদ্যোক্তাদের পণ্যের গুণগত মানোন্নয়নে সঠিক দিকনির্দেশনা দিয়ে আসছেন বিশ্বরঙয়ের কর্ণধার ও প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার ‘বিপ্লব সাহা’।

গত বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয় ‘শরৎ হাওয়া’ শিরোনামে তিনদিনের প্রদর্শনী। একই বছরের ১৮ থেকে ২৪ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে অনুষ্ঠিত হয় ‘শীতের হাওয়া’ শিরোনামে সপ্তাহব্যাপী প্রদর্শনী। তারই ধারাবাহিকতায়ই গত ৪, ৫, ৬ সেপ্টেম্বর বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয় ‘শরৎ হাওয়া সিজন-২’ শিরোনামে তিনদিনের প্রদর্শনী। ফ্যাশন ও লাইফস্টাইল খাতের ২০ জন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা অংশ নেন এ প্রদর্শনীতে।

নবীন উদ্যোক্তাদের নিয়ে এসব সফল আয়োজনের ধারাবাহিকতায় এবার এশিয়ার বৃহত্তম শপিংমল ‘যমুনা ফিউচার পার্ক’ ও ‘বিশ্বরঙয়ের” সহযোগিতায় ‘বিশ্বরঙ উদ্যোক্তা ভূমির’ আয়োজনে যমুনা ফিউচার পার্কের ইস্ট কোর্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইউথ এন্টারপ্রেনারস উইন্টার ফ্যাশন উইক ২০২৫” শিরোনামে নবীন উদ্যোক্তাদের ‘পোশাক প্রদর্শনী’।

আগামী ২৫ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ প্রদর্শনী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফ্যাশন ও লাইফস্টাইল খাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা অংশগ্রহণ করবেন এ আয়োজনে তাই চলছে প্রদর্শনীর স্টল বরাদ্দ।

সপ্তাহব্যাপী এ আয়োজনে থাকছে আড়ম্বরতার বিভিন্ন আয়োজন। যার মধ্যে অন্যতম হচ্ছে খ্যাতিমান ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহার তত্ত্বাবধানে উদ্যোক্তাদের পোশাক নিয়ে জমকালো ফ্যাশন শো। ফ্যাশন শোর র‍্যাম্পে উপস্থাপন করা হবে একঝাক নতুন মুখ। তাই চলছে মডেল হান্ট। যে কেউ অংশগ্রহণ করতে পারবে এই মডেল হান্টে। পোশাক প্রদর্শনীর স্টল বরাদ্দ এবং মডেল হান্টে অংশগ্রহণ করতে চাইলে যোগাযোগ করুন যমুনা ফিউচার পার্কে অবস্থিত বিশ্বরঙয়ের শোরুমে (জোন-সি, দোকান নং-০১৪, নীচ তলা, যমুনা ফিউচার পার্ক) অথবা ০১৭৩০০৬৮০৪৮, ০১৭৩০০৬৮০১২, ০১৫২১১০১৩৬১, ০১৯৩০২১৬৫৭৩ এ নাম্বারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যমুনা ফিউচার পার্কে উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী ‘ঈদ ফিয়েস্তা’

যমুনা ফিউচার পার্কে উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী ‘ঈদ ফিয়েস্তা’

যমুনা ফিউচার পার্কে ‘ঈদ সেলিব্রেশন ২০২৬’

যমুনা ফিউচার পার্কে ‘ঈদ সেলিব্রেশন ২০২৬’

শেষ মুহূর্তে জমজমাট যমুনা ফিউচার পার্কে ঈদের কেনাকাটা

শেষ মুহূর্তে জমজমাট যমুনা ফিউচার পার্কে ঈদের কেনাকাটা

ঈদ কেনাকাটায় সরগরম যমুনা ফিউচার পার্ক

ছুটির দিনে ক্রেতাদের পদচারণায় মুখর ঈদ কেনাকাটায় সরগরম যমুনা ফিউচার পার্ক

যমুনা ফিউচার পার্কে জমজমাট কেনাকাটা

হুর-মেট্রো ফ্যাশনে ক্রেতাদের ভিড় যমুনা ফিউচার পার্কে জমজমাট কেনাকাটা

যমুনা ফিউচার পার্কে লাইফস্টাইল ব্র্যান্ড ‘সাফায়ার’র যাত্রা শুরু

যমুনা ফিউচার পার্কে লাইফস্টাইল ব্র্যান্ড ‘সাফায়ার’র যাত্রা শুরু

আরও পড়ুন

সার ডিলারের তালিকা যাচাই শেষে দ্রুত লাইসেন্স ইস্যু করা হবে: মীর শাহে আলম

সার ডিলারের তালিকা যাচাই শেষে দ্রুত লাইসেন্স ইস্যু করা হবে: মীর শাহে আলম

নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল কোথায় যাচ্ছে

গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল কোথায় যাচ্ছে

তিন মাসের মধ্যে সরছে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল

তিন মাসের মধ্যে সরছে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম