Logo
Logo
×

Advertisement

রাজধানী

জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে আলেম সমাজের আলটিমেটাম

Advertisement

Icon

তেজগাঁও (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পিএম

জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে আলেম সমাজের আলটিমেটাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত ‘শহীদ পরিবারের আর্তনাদ ও সংবাদ সম্মেলনে’ বক্তারা। ছবি: যুগান্তর

Advertisement

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ ইচ্ছাকৃতভাবে দীর্ঘদিন বন্ধ রাখার ঘটনায় সাধারণ আলেম সমাজ গভীর ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে। 

রোববার (৫ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত ‘শহীদ পরিবারের আর্তনাদ ও সংবাদ সম্মেলনে’ বক্তারা এ ক্ষোভ জানান।

বক্তারা বলেন, জুলাই গণহত্যা মামলার আসামি এবং যুবলীগসম্পৃক্ত সচিব আলাউদ্দিন আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দিয়ে পরিকল্পিতভাবে এ জাদুঘর চালু হতে দিচ্ছেন না। একজন আসামির হাতে শহীদদের শেষ স্মৃতির ভবিষ্যৎ জিম্মি হয়ে আছে, এটা রাষ্ট্রের জন্য চরম লজ্জাজনক। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই জাদুঘর শুধু একটা ভবন না; এটা শহীদদের শেষ স্মৃতির আশ্রয়স্থল। শহীদ পরিবার তাদের প্রিয়জনদের শেষ স্মৃতিচিহ্ন আমাদেরকে বিশ্বাস করে এখানে তুলে দিয়েছে। অথচ সেই স্মৃতিকে অন্ধকারে বন্দি করে রাখা হয়েছে। এটা শহীদদের প্রতি অবমাননা এবং পরিবারগুলোর সঙ্গে নির্মম উপহাস ছাড়া কিছুই না। 

বক্তারা আরও বলেন, জুলাই জাদুঘর জুলাইয়ের স্মৃতির পাশাপাশি বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরে আওয়ামী লীগ সরকারের নারকীয় গণহত্যাসহ গত ১৬ বছরের স্বৈরাচারী আমলের স্মৃতি নিয়ে নির্মিত হয়েছে। আমাদের মতে, সংস্কৃতি মন্ত্রণালয়ের স্পষ্ট অনীহা ও উদাসীনতার কারণেই জাদুঘরটি এখনও চালু হয়নি। আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি, সংস্কৃতিমন্ত্রী দেশের নিজস্ব সংগ্রামের ইতিহাসকে উপেক্ষা করে ভিন্ন দেশের সংস্কৃতি আমদানিতে বেশি আগ্রহী, যা জাতির আত্মপরিচয়ের পরিপন্থি। আমরা আরও সতর্ক করে বলতে চাই, জুলাই গণঅভ্যুত্থানের পর যে অন্তর্ভুক্তিমূলক সাংস্কৃতিক ধারা গড়ে উঠেছিল, সেটিকে ধ্বংস করে আবার পুরনো দলীয় সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে, যা শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা।

আমরা আজকের সংবাদ সম্মেলন থেকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, আগামী ১৪ এপ্রিল ২০২৬-এর মধ্যে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য খুলে দিতে হবে। অন্যথায় শহীদ পরিবারকে সঙ্গে নিয়ে কঠোর ও সর্বাত্মক আন্দোলন গড়ে তোলা হবে, যার দায় সম্পূর্ণরূপে সরকারের ওপর বর্তাবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় পলাতক, আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় পলাতক, আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

ছয় হত্যা মামলায় হানিফসহ ৪ আসামির সর্বোচ্চ সাজা চায় প্রসিকিউশন

ছয় হত্যা মামলায় হানিফসহ ৪ আসামির সর্বোচ্চ সাজা চায় প্রসিকিউশন

বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

আবু সাঈদ হত্যা বেরোবির তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের শ্যালকের দাবি, ‘আমি ছাত্রশিবির করতাম’

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের শ্যালকের দাবি, ‘আমি ছাত্রশিবির করতাম’

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিয়ের আগে কনের ৩ শর্ত, আলোচনায় জাদুঘরে থাকা ২০০ বছর আগের সেই কাবিননামা

বিয়ের আগে কনের ৩ শর্ত, আলোচনায় জাদুঘরে থাকা ২০০ বছর আগের সেই কাবিননামা

আরও পড়ুন

মুসলিম উম্মাহর কল্যাণে সৌদি আরবের ভূমিকা জোরদারের প্রত্যাশা

মুসলিম উম্মাহর কল্যাণে সৌদি আরবের ভূমিকা জোরদারের প্রত্যাশা

‎ঢামেকে কেন্দ্রীয় কারাগারের অসুস্থ কয়েদির মৃত্যু

‎ঢামেকে কেন্দ্রীয় কারাগারের অসুস্থ কয়েদির মৃত্যু

বিআরটিএ কার্যালয়ে অভিযান, দুই দালালের কারাদণ্ড

বিআরটিএ কার্যালয়ে অভিযান, দুই দালালের কারাদণ্ড

ঢামেক মর্গে প্রেমিক-প্রেমিকার লাশ ‘পৃথিবী ছেড়ে যেতে ইচ্ছে করে না কিন্তু টাকা নেই’

‘পৃথিবী ছেড়ে যেতে ইচ্ছে করে না কিন্তু টাকা নেই’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম