Logo
Logo
×
   

Advertisement

রাজধানী

ডেমরায় কারখানায় ভয়াবহ আগুন, আহত ১

Advertisement

Icon

ডেমরা (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০১:০০ পিএম

ডেমরায় কারখানায় ভয়াবহ আগুন, আহত ১

প্রতীকী ছবি

Advertisement

রাজধানীর ডেমরায় চিপস ও চানাচুরের প্যাকেট প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় সুজন নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে আমুলিয়া মডেল টাউনের ভেতরে এ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

এদিকে খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসসহ ৪টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে জানা গেছে, মেশিনের ঘর্ষণের ফলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। 

বিষয়টি নিশ্চিত করে ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে। সুজন নামে একজন আহত হয়েছেন। তাকে দ্রুত সময়ের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ডেমরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন পিপিএম বলেন, আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হচ্ছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম