Logo
Logo
×

Advertisement

রাজধানী

ঈদ শেষে কর্মব্যস্ত জীবনে ফিরছেন রাজধানীবাসী, বেড়েছে গাড়ির চাপ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০১:৫৮ পিএম

ঈদ শেষে কর্মব্যস্ত জীবনে ফিরছেন রাজধানীবাসী, বেড়েছে গাড়ির চাপ

ছবি: সংগৃহীত

Advertisement

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে আজ সোমবার (১ জুন) সরকারি-বেসরকারি সব অফিস, আদালত এবং ব্যাংক-বিমা প্রতিষ্ঠান খুলেছে। কর্মজীবী মানুষ রাজধানীতে ফিরতে শুরু করায় ঢাকা নগরীর সড়কগুলোতে গাড়ির চাপ এবং গণপরিবহণের চলাচল উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত ৩১ মে থেকে শুরু করে আজ ১ জুন পর্যন্ত ঢাকার অভ্যন্তরীণ রাস্তা ও প্রবেশপথগুলোতে যানবাহনের এই ক্রমবর্ধমান উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

সোমবার (১ জুন) রাজধানীর মিরপুর, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলা মোটর, মহাখালী ও বিজয় সরণিসহ কয়েকটি এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর প্রধান সড়কগুলোতে যানবাহনের সংখ্যা আগের কয়েক দিনের তুলনায় অনেকটাই বেড়েছে। বাস, মিনিবাস, সিএনজিচালিত অটোরিকশা এবং ব্যক্তিগত গাড়ি চলাচল করলেও স্বাভাবিক কর্মদিবসের তুলনায় সড়ক এখনো অনেকটাই ফাঁকা। বিভিন্ন মোড়ে যানবাহন থামতে হলেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়নি। কোথাও উল্লেখযোগ্য যানজট চোখে পড়েনি।

রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ড ও যাত্রী ছাউনিতেও মানুষের উপস্থিতি ছিল কম। অনেক বাস তুলনামূলক কম যাত্রী নিয়ে চলাচল করতে দেখা গেছে। পরিবহণ সংশ্লিষ্টরা বলছেন, মানুষ এখনো পুরোপুরি ঢাকায় ফেরেনি। 

গাবতলী-ডেমরা রুটে চলচলকারী বাসের হেলপাররা জানান, ঈদের ছুটির শুরু থেকে যাত্রীসংখ্যা এখনো অনেক কম। তবে আজ অফিস খোলা থাকায় গত কয়েক দিনের তুলনায় সড়কে গাড়ির সংখ্যা অনেকটা বেড়েছে।

ঈদুল আজহা উপলক্ষ্যে ২৬ থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি নির্ধারিত ছিল। এছাড়া ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ২৫ মে নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণা করে সরকার। সব মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি পেয়েছেন। ফলে রাজধানী অনেকটাই ফাঁকা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রবাসীর জান-মালের অধিকার চাইছে ‘প্রবাস’

প্রবাসীর জান-মালের অধিকার চাইছে ‘প্রবাস’

মিরপুরে পিস্তল-গুলিসহ দুইজন গ্রেফতার

মিরপুরে পিস্তল-গুলিসহ দুইজন গ্রেফতার

ঢাকায় অনুষ্ঠিত হলো ‘চ্যারিটি গজল সন্ধ্যা’

ঢাকায় অনুষ্ঠিত হলো ‘চ্যারিটি গজল সন্ধ্যা’

মন্ত্রী-এমপিদের কেনাকাটা অবৈধ টাকায়, তাই তারা মানুষের কষ্ট বোঝেন না: পাটওয়ারী

মন্ত্রী-এমপিদের কেনাকাটা অবৈধ টাকায়, তাই তারা মানুষের কষ্ট বোঝেন না: পাটওয়ারী

সবজি কিনতে গেলে মনে হয় মাংস কিনছি, গরু-ইলিশের কথা মানুষ ভুলে যাবে: আসিফ মাহমুদ

সবজি কিনতে গেলে মনে হয় মাংস কিনছি, গরু-ইলিশের কথা মানুষ ভুলে যাবে: আসিফ মাহমুদ

জেআর কুরিয়ারে ফের হামলা, মামলার বাদীকে হত্যার হুমকিতে কর্মচারীদের মধ্যে আতঙ্ক

জেআর কুরিয়ারে ফের হামলা, মামলার বাদীকে হত্যার হুমকিতে কর্মচারীদের মধ্যে আতঙ্ক

আরও পড়ুন

উত্তরায় ওয়ালটনের শোরুমে আগুন

উত্তরায় ওয়ালটনের শোরুমে আগুন

ড্রেনেজ ও সড়ক সংস্কারকাজ সংবাদ প্রকাশের ৪৮ ঘণ্টা পর অনিয়ম সংশোধনের নির্দেশ

সংবাদ প্রকাশের ৪৮ ঘণ্টা পর অনিয়ম সংশোধনের নির্দেশ

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৯৮

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৯৮

দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে ঢাকা

দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে ঢাকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম