Logo
Logo
×

Advertisement

রাজধানী

বন্ধুকে ‘আব্বা’ ডাকতে বলার জেরে ছুরিকাঘাতে যুবক নিহত

Advertisement

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১১:৩৪ পিএম

বন্ধুকে ‘আব্বা’ ডাকতে বলার জেরে ছুরিকাঘাতে যুবক নিহত

Advertisement

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বন্ধুকে ‘আব্বা’ ডাকতে বলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ জুন) সকালে শুভাঢ্যা ইউনিয়নের খেজুরবাগ সাতপাখি এলাকায় এ ঘটনা ঘটে।  ঘটনার পর অভিযুক্ত আরাফাত হোসেন রবিউলকে (২৫) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।

নিহত ইমন (২২) দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ সাতপাখি এলাকার বাসিন্দা। অভিযুক্ত রবিউলও একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ইমন ও তার বন্ধু রবিউল নদীপথে ঢাকার সদরঘাট এলাকায় ঘুরতে যান।  ঘোরাঘুরি শেষে নৌকাযোগে নিজ এলাকায় ফেরার পথে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।  একপর্যায়ে এলাকায় ফিরে রবিউল ইমনকে ছুরিকাঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন ইমনকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয় লোকজন রবিউলকে আটক করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল দাবি করেছেন, সদরঘাট থেকে ফেরার পথে ইমন মজা করে তাকে ৫০০ টাকার বিনিময়ে ‘আব্বা’ বলে ডাকতে বলেন। এ বিষয়টি নিয়ে দুজনের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়।  পরে সেই বিরোধের জেরে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল আলম বলেন, অভিযুক্ত রবিউল থানার হেফাজতে রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত

কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ৮, বিদ্যুৎহীন ১০ লাখের বেশি মানুষ

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ৮, বিদ্যুৎহীন ১০ লাখের বেশি মানুষ

‘আমার সাইফকে আইন্না দাও’

ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে এক নারী ‘আমার সাইফকে আইন্না দাও’

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৮

রাজস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৮

গাজায় যুদ্ধবিরতির পরও ৩৪০ শিশুকে হত্যা করেছে ইসরাইল

গাজায় যুদ্ধবিরতির পরও ৩৪০ শিশুকে হত্যা করেছে ইসরাইল

আরও পড়ুন

উত্তরায় ৩০টি কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

উত্তরায় ৩০টি কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

আজও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

আজও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম