Logo
Logo
×

Advertisement

রাজধানী

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় কানে ডিভাইসসহ অর্ধশতাধিক পরীক্ষার্থী আটক

Advertisement

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২০ জুন ২০২৬, ১২:৫৪ এএম

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় কানে ডিভাইসসহ অর্ধশতাধিক পরীক্ষার্থী আটক

Advertisement

খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে কানে ডিজিটাল ডিভাইস ব্যবহারের অভিযোগে ৫০ জনের বেশি পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের কানে ডিজিটাল ডিভাইস পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

শুক্রবার (১৯ জুন) রাজধানীর ঢাকা কলেজ কেন্দ্রে এ পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।  সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষা চলে সাড়ে ১১টা পর্যন্ত।

পরীক্ষা চলাকালে সন্দেহজনক আচরণের ভিত্তিতে কয়েকজন পরীক্ষার্থীকে তল্লাশি করা হলে তাদের কানে ডিজিটাল ডিভাইসের অস্তিত্ব পাওয়া যায়। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করা হয়।

পুলিশ জানায়, খাদ্য অধিদপ্তরের এসআই পদে নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া অনেক পরীক্ষার্থীর কানে এসব ডিভাইস ছিল। কেন্দ্র কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত হওয়ার পর পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে একাধিক পরীক্ষার্থীকে আটক করা হয়।  আটক ব্যক্তিদের পরিচয় ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে।

এ বিষয়ে নিউমার্কেট থানার ওসি মোহাম্মদ আইয়ুব বলেন, খাদ্য অধিদপ্তরের উপ-পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষার সময় কেন্দ্র থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ২২ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। এছাড়া আরও ২৮ জনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, মোট কতজনকে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুষ্টিয়ায় দুই পিস্তল ও ১৮ রাউন্ড গুলিসহ আটক ২

কুষ্টিয়ায় দুই পিস্তল ও ১৮ রাউন্ড গুলিসহ আটক ২

বিআরটিএ কার্যালয়ে অভিযান, দুই দালালের কারাদণ্ড

বিআরটিএ কার্যালয়ে অভিযান, দুই দালালের কারাদণ্ড

উত্তাল দিল্লি, বিরোধী হেভিওয়েট নেতাদের আটক

উত্তাল দিল্লি, বিরোধী হেভিওয়েট নেতাদের আটক

আটকের কয়েক মিনিট পর ছেড়ে দেওয়া হলো রাহুল-প্রিয়াঙ্কাকে

আটকের কয়েক মিনিট পর ছেড়ে দেওয়া হলো রাহুল-প্রিয়াঙ্কাকে

কাশ্মীরে ১৫০ বাংলাদেশিকে আটকের বিষয়ে যা বলছে ভারত

কাশ্মীরে ১৫০ বাংলাদেশিকে আটকের বিষয়ে যা বলছে ভারত

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’, প্রধান শিক্ষক আটক

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’, প্রধান শিক্ষক আটক

আরও পড়ুন

অপহরণের পর শিশুকে বিক্রি করতে ব্যর্থ, অতঃপর...

অপহরণের পর শিশুকে বিক্রি করতে ব্যর্থ, অতঃপর...

রাজধানীর লালবাগে অভিযান, গ্রেফতার ৪৬

রাজধানীর লালবাগে অভিযান, গ্রেফতার ৪৬

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

চাঁদা না দেওয়ায় ফোর স্টার গ্রুপের হামলা পল্লবীতে ফার্মেসি ভাঙচুর কুপিয়ে জখম

পল্লবীতে ফার্মেসি ভাঙচুর কুপিয়ে জখম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম