Logo
Logo
×

Advertisement

রাজধানী

দিয়াশলাই জ্বালাতেই বিস্ফোরণ, দগ্ধ তিন বন্ধু

Advertisement

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১১:২৪ এএম

দিয়াশলাই জ্বালাতেই বিস্ফোরণ, দগ্ধ তিন বন্ধু

ফাইল ছবি

Advertisement

রাজধানীর কলাবাগানের ফ্রি স্কুল স্ট্রিট এলাকার একটি বাসায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনায় তিন যুবক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বুধবার (১ জুলাই) রাত পৌনে ১২টার দিকে ফ্রি স্কুল স্ট্রিটের বক্স কালভার্ট রোডে আবুল বাশারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন- রানা (২২), জুয়েল (২০) ও পারভেজ (২১)। তারা রাজধানীর পান্থপথ এলাকার ভিন্ন ভিন্ন ফার্নিচারের দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন।

তাদের হাসপাতালে নিয়ে আসা ফার্নিচার ব্যবসায়ী ইমরান হোসেন রাজিব জানান, জুয়েল ওই বাসায় পরিবারের সঙ্গে থাকতেন। তবে পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতে থাকায় বুধবার রাতে তিনি বন্ধু রানা ও পারভেজকে নিয়ে বাসায় যান। পরে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নেওয়া হয়।

ইমরান আরও জানান, সাততলা ভবনের নিচতলায় জুয়েলদের বাসার ঠিক নিচেই একটি সেপটিক ট্যাংক রয়েছে। দীর্ঘদিন ধরে তাদের কক্ষের মেঝে অস্বাভাবিক গরম হয়ে থাকত। বিষয়টি জুয়েলের পরিবার বাড়ির মালিককে একাধিকবার জানালেও তিনি গুরুত্ব দেননি। এছাড়া বাড়ির পাশ দিয়ে চলাচলের সময় প্রায়ই গ্যাসের গন্ধ পাওয়া যেত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই গ্যাস কক্ষের ভেতরে জমে ছিল। রাতে দিয়াশলাই জ্বালাতেই বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. হারুনুর রশিদ জানান, কলাবাগানের কাঁঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিট এলাকা থেকে দগ্ধ তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে রানার শরীরের ৬৩ শতাংশ, জুয়েলের ৩০ শতাংশ এবং পারভেজের ২১ শতাংশ দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় রানাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। জুয়েল ও পারভেজ বার্ন ইউনিটে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, একজন আইসিইউতে ভর্তি এবং অপর দুজন পর্যবেক্ষণে চিকিৎসাধীন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‎ঢামেকে চিকিৎসা নিতে এসে রোগীর স্বজনদের ওপর হামলার অভিযোগ

‎ঢামেকে চিকিৎসা নিতে এসে রোগীর স্বজনদের ওপর হামলার অভিযোগ

মধ্যরাতে ৯৯৯-এ ফোনকল, বাসা থেকে নারীর চার টুকরা লাশ উদ্ধার

মধ্যরাতে ৯৯৯-এ ফোনকল, বাসা থেকে নারীর চার টুকরা লাশ উদ্ধার

‘পৃথিবী ছেড়ে যেতে ইচ্ছে করে না কিন্তু টাকা নেই’

ঢামেক মর্গে প্রেমিক-প্রেমিকার লাশ ‘পৃথিবী ছেড়ে যেতে ইচ্ছে করে না কিন্তু টাকা নেই’

ঢামেকের মর্গে প্রেমিকের মরদেহ দেখার কয়েক ঘণ্টা পর নার্সের মৃত্যু

ঢামেকের মর্গে প্রেমিকের মরদেহ দেখার কয়েক ঘণ্টা পর নার্সের মৃত্যু

ঢামেকের বাথরুমে মিলল নারীর ঝুলন্ত লাশ, পরিচয় নিয়ে যা জানা গেল

ঢামেকের বাথরুমে মিলল নারীর ঝুলন্ত লাশ, পরিচয় নিয়ে যা জানা গেল

বিডিআর বিদ্রোহ মামলার কারাবন্দি আসামির মৃত্যু

বিডিআর বিদ্রোহ মামলার কারাবন্দি আসামির মৃত্যু

আরও পড়ুন

মোহাম্মদপুরে ব্যবসায়ী ও তার ছেলেকে গুলি করে হত্যাচেষ্টা

মোহাম্মদপুরে ব্যবসায়ী ও তার ছেলেকে গুলি করে হত্যাচেষ্টা

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে জরিমানা

গুলশানে ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে জরিমানা

গুলশান–বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

জলজ: জীবন, সৃষ্টি ও পরম শক্তির মহাজাগতিক বন্দনা

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

ওষুধ পাচারের অভিযোগে চীনা নাগরিকসহ গ্রেফতার ৪

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম