Logo
Logo
×

Advertisement

রাজধানী

মহাখালীতে পরকীয়া প্রেমিকার ‘ছুরিকাঘাতে’ রেল কর্মকর্তা খুন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১০:৫৩ পিএম

মহাখালীতে পরকীয়া প্রেমিকার ‘ছুরিকাঘাতে’ রেল কর্মকর্তা খুন

Advertisement

রাজধানীর বনানী থানার মহাখালী টিভি গেট এলাকায় পরকীয়া সম্পর্কের জেরে এক যুবককে ছুরিকাঘাত ও পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে মো. মামুন (৩০) নামে ওই যুবকের মৃত্যু হয়।

শনিবার (১১ জুলাই) দুপুর ১টার দিকে রাজধানীর মহাখালীর জিপিএ ‍আট নম্বর একটি বাসায় এ ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় মো. মামুনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়। নিহত মামুন সম্প্রতি বাংলাদেশ রেলওয়েতে সেকেন্ড ক্লাস অফিসার হিসেবে যোগ দিয়েছিলেন। এ ঘটনায় অভিযুক্ত বিউটি আক্তারকে আটক করেছে পুলিশ।

ভাড়া বাসার মালিক মো. সুমন জানান, দুপুর ১টার দিকে মামুন তার প্রেমিকাকে নিয়ে বাসায় আসেন। পরে একান্ত সময় কাটানোর একপর্যায়ে তাদের মধ্যে তীব্র কথা-কাটাকাটি হয়। এর জের ধরে প্রেমিকা বিউটি আক্তার ক্ষিপ্ত হয়ে মামুনের পেটে ছুরিকাঘাত করেন এবং তার পুরুষাঙ্গ কেটে ফেলেন। মামুনের চিৎকার শুনে বাড়ির লোকজন রুমে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হলে বনানী থানা পুলিশ এসে বিউটি আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় নিহতের কাকা মোকসেদ আলী ভূঁইয়া জানান, নিহত মামুনের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার মালিয়াটি গ্রামে। মাত্র ১০ দিন আগে, চলতি মাসের ১ তারিখে তিনি বাংলাদেশ রেলওয়েতে যোগদান করেছিলেন। পাঁচ বছর আগে জান্নাত নামের এক নারীর সঙ্গে তার বিয়ে হয়। বর্তমানে তার স্ত্রী অন্তঃসত্ত্বা এবং তিনি গ্রামেই বসবাস করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানাকে (বনানী থানা) অবহিত করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইটভাটা থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

ইটভাটা থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সোহেলের স্ত্রী স্বপ্নাকে খালাস দিলেন হাইকোর্ট

সোহেলের স্ত্রী স্বপ্নাকে খালাস দিলেন হাইকোর্ট

জমি নিয়ে বিরোধের জেরে ছেলের হাতে মা খুন

জমি নিয়ে বিরোধের জেরে ছেলের হাতে মা খুন

আত্মহত্যা নয়; শ্বাসরোধে হত্যা করা হয় যৌন অপরাধী এপস্টেইনকে

ফরেনসিক বিশেষজ্ঞের দাবি আত্মহত্যা নয়; শ্বাসরোধে হত্যা করা হয় যৌন অপরাধী এপস্টেইনকে

যুবককে হত্যার ৩০ মিনিট পর নিজেই ধরা দিলেন খুনি

যুবককে হত্যার ৩০ মিনিট পর নিজেই ধরা দিলেন খুনি

শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

আরও পড়ুন

এবার বাড্ডায় বাসে আগুন

এবার বাড্ডায় বাসে আগুন

রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুই বাসে আগুন

রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুই বাসে আগুন

মোটরযান চালকদের যে আলটিমেটাম দিল ডিএমপি

মোটরযান চালকদের যে আলটিমেটাম দিল ডিএমপি

বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সমাবেশ অনুষ্ঠিত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম