Logo
Logo
×

Advertisement

রাজধানী

আতিফ আসলামের কনসার্টের টিকিট বিক্রির নামে প্রতারণা, যুবক গ্রেফতার

Advertisement

Icon

সবুজবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৬:১৯ পিএম

আতিফ আসলামের কনসার্টের টিকিট বিক্রির নামে প্রতারণা, যুবক গ্রেফতার

গ্রেফতার মো. বখতিয়ার আবিদ খান (২১)। ছবি: যুগান্তর

Advertisement

জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্টের টিকিট বিক্রির নামে প্রতারণা ও সাইবার অপরাধের অভিযোগে মো. বখতিয়ার আবিদ খান (২১) নামে এক ফেসবুক গ্রুপের অ্যাডমিনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে রাজধানীর মালিবাগের চৌধুরীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

সিআইডি জানায়, আগামী ২৪ জুলাই পূর্বাচলের ৩০০ ফিট ক্রিকেটার্স একাডেমিতে আতিফ আসলামের কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে গত ৮ জুলাই থেকে টিকিট বিক্রির প্রচারণা শুরু করে আয়োজকরা। এরই মধ্যে তারা জানতে পারেন, একটি ফেসবুক গ্রুপে পূর্বে বাতিল হওয়া একটি কনসার্টের ছবি ব্যবহার করে আসন্ন কনসার্টের টিকিট বিক্রির নামে বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, বিষয়টি নিয়ে গ্রুপটির অ্যাডমিন বখতিয়ার আবিদ খানের সঙ্গে যোগাযোগ করলে তিনি পোস্টটি সরিয়ে নেওয়ার বিনিময়ে এক লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে আয়োজকদের ব্যবসায়িক ক্ষতি ও সুনামহানির হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। 

এ ঘটনায় ১৫ জুলাই রাজধানীর পল্টন থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেন কনসার্টের আয়োজকরা। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে বৃহস্পতিবার বিকালে অভিযুক্তকে গ্রেফতার করে সিআইডি। এ সময় তার কাছ থেকে একটি আইফোন জব্দ করা হয়।

সিআইডি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বখতিয়ার অভিযোগে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাকায় ‘রক এন রিদম’ কনসার্টে এক মঞ্চে জেমস ও হাসান

ঢাকায় ‘রক এন রিদম’ কনসার্টে এক মঞ্চে জেমস ও হাসান

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেফতার ৩৯

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেফতার ৩৯

খুলনায় বিশেষ অভিযানে ৮ দিনে গ্রেফতার ২৫৫, অস্ত্র ও মাদক উদ্ধার

খুলনায় বিশেষ অভিযানে ৮ দিনে গ্রেফতার ২৫৫, অস্ত্র ও মাদক উদ্ধার

কাদের সঙ্গে যোগাযোগ করতেন সাবেক ২ সেনা কর্মকর্তা, বেরিয়ে এলো চাঞ্চ্যকর তথ্য

কাদের সঙ্গে যোগাযোগ করতেন সাবেক ২ সেনা কর্মকর্তা, বেরিয়ে এলো চাঞ্চ্যকর তথ্য

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬

জুলাইয়ে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় সাবেক ডিআইজি হামিদুল গ্রেফতার

জুলাইয়ে শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় সাবেক ডিআইজি হামিদুল গ্রেফতার

আরও পড়ুন

মায়ের বাসায় চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেফতার

মায়ের বাসায় চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেফতার

উত্তরায় মহাসড়ক অবরোধ, পথে পথে দুর্ভোগ

উত্তরায় মহাসড়ক অবরোধ, পথে পথে দুর্ভোগ

ঢাকার ফুটপাতে বয়স্ককে মারধর-কান ধরে ওঠবস, প্রকৃত ঘটনা কী?

ঢাকার ফুটপাতে বয়স্ককে মারধর-কান ধরে ওঠবস, প্রকৃত ঘটনা কী?

ডিএমপির ৪২ মামলায় গ্রেফতার ৫৩০

ডিএমপির ৪২ মামলায় গ্রেফতার ৫৩০

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম