Logo
Logo
×

Advertisement

রাজধানী

রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৯:৪৯ এএম

রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে

ফাইল ছবি

Advertisement

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। 

রোববার (১৯ জুলাই) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

স্থানীয় সরকারমন্ত্রীর কর্মসূচি

সকাল ১১টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এডিটরস কাউন্সিলের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদ ভবনের পাশের শহীদ ফারহান ফাইয়াজ প্লে গ্রাউন্ডে ফিফা ফ্যান ফেস্ট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাজকল্যাণমন্ত্রীর কর্মসূচি

সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় প্রতিবন্ধী কল্যাণ সংস্থার আয়োজনে লটারি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ডেপুটি স্পিকারের কর্মসূচি

বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে ইউএনডিপির প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর কর্মসূচি

বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা সভার আয়োজন করবে গণ অধিকার পরিষদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সভাপতি ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল ইসলাম নুর।

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর কর্মসূচি

বিকাল ৩টায় রাজধানীর পল্টনের ইকোনমিক রিপোর্টার্স ফোরামে ‘কওমী মাদরাসা রেজিস্ট্যান্স ডে/২০২৬: স্মৃতি, সংগ্রাম ও আগামীর প্রত্যাশা’ শীর্ষক ইউনিটি কনফারেন্স অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ভাসানী জনশক্তি পার্টির আলোচনা

সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা সভার আয়োজন করবে গণতন্ত্র মঞ্চের শরিক ভাসানী জনশক্তি পার্টি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পুঁজির বৃত্তে বন্দি বাজার : করণীয় কী

পুঁজির বৃত্তে বন্দি বাজার : করণীয় কী

কৃষকের জামা ছিঁড়ে বেঁধে রাখল পুলিশ

ইস্কাটনে শুক্রবারের বাজার উচ্ছেদ কৃষকের জামা ছিঁড়ে বেঁধে রাখল পুলিশ

মাদক নির্মূলে সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

মাদক নির্মূলে সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

ঢাকার ৩২ রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে চলবে বাস, ৭ কার্যদিবসের মধ্যে শুরু

ঢাকার ৩২ রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে চলবে বাস, ৭ কার্যদিবসের মধ্যে শুরু

বাংলা একাডেমিতে মোবাইল ফটোগ্রাফি কর্মশালা

বাংলা একাডেমিতে মোবাইল ফটোগ্রাফি কর্মশালা

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, সড়কে তীব্র যানজট

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, সড়কে তীব্র যানজট

আরও পড়ুন

চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই

চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল, দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল, দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৩

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম