Logo
Logo
×

Advertisement

রাজধানী

ধানমন্ডিতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

Advertisement

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১১:১৯ এএম

ধানমন্ডিতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

Advertisement

রাজধানীর ধানমন্ডি থানার মধুবাজার এলাকায় একটি বাসা থেকে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মো. রাসেল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিদ্যুতায়িত হবার পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা মো. আক্তার হোসেন জানান, তার ছেলে পেশায় রাস্তায় বেলুন ও ফুল বিক্রি করতেন। তাদের গ্রামের বাড়ি নরসিংদীর মাধবদী এলাকায়। বর্তমানে তারা পরিবারের সঙ্গে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন।

তিনি জানান, রাসেলের এক ছেলে সন্তান রয়েছে। তিন ভাই ও তিন বোনের মধ্যে রাসেল ছিলেন সবার ছোট।

ধানমন্ডি থানার এসআই মো. ফারুক খান জানান, খবর পেয়ে ধানমন্ডির মধুবাজার এলাকার একটি বাসার সামনে রাসেলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, স্থানীয়দের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, নিহত রাসেল বিদ্যুতের তার চুরির উদ্দেশ্যে ওই এলাকায় গিয়েছিলেন। একপর্যায়ে তিনি হাত দিয়ে বিদ্যুতের তার ছিঁড়তে চেষ্টা করেন। হাত দিয়ে তারটি ছিঁড়তে না পেরে দাঁত দিয়ে কাটার চেষ্টা করলে বিদ্যুৎস্পর্শ হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘আগামীকাল থাকব কি না জানি না’—মৃত্যুর চার দিন আগে বলেছিলেন নানা পাটেকর

‘আগামীকাল থাকব কি না জানি না’—মৃত্যুর চার দিন আগে বলেছিলেন নানা পাটেকর

টিকেট করে দেওয়ার কথা বলে রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের ব্যাগ চুরি

টিকেট করে দেওয়ার কথা বলে রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের ব্যাগ চুরি

পুনেতে শেষকৃত্য নানা পটেকরের, দেওয়া হবে রাষ্ট্রীয় সম্মাননা

পুনেতে শেষকৃত্য নানা পটেকরের, দেওয়া হবে রাষ্ট্রীয় সম্মাননা

মৃত্যুর তিন ঘণ্টা আগে বন্ধুকে যে বার্তা পাঠিয়েছিলেন নানা পাটেকর

মৃত্যুর তিন ঘণ্টা আগে বন্ধুকে যে বার্তা পাঠিয়েছিলেন নানা পাটেকর

‘কন্ট্রোল উদয়’—যে চরিত্রে নানা পাটেকার হয়ে উঠেছিলেন নতুন প্রজন্মের হিরো

‘কন্ট্রোল উদয়’—যে চরিত্রে নানা পাটেকার হয়ে উঠেছিলেন নতুন প্রজন্মের হিরো

নানা পাটেকারের মৃত্যুতে মোদির শোক

নানা পাটেকারের মৃত্যুতে মোদির শোক

আরও পড়ুন

বুটেক্স আইইটি এক্সপো উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা পানিসম্পদমন্ত্রীর

বুটেক্স আইইটি এক্সপো উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা পানিসম্পদমন্ত্রীর

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

রাজধানীর যেসব এলাকায় আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

রাজধানীর যেসব এলাকায় আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম