Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নানা পাটেকারের মৃত্যুতে মোদির শোক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১০:০৫ এএম

নানা পাটেকারের মৃত্যুতে মোদির শোক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অভিনেতা নানা পাটেকার। ছবি: সংগৃহীত

Advertisement

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে প্রয়াত অভিনেতার পরিবার, বন্ধু ও অসংখ্য ভক্তের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

এক শোকবার্তায় মোদি বলেন, নানা পাটেকরের মতো তীব্র অভিনয়শক্তি, স্বতন্ত্র ব্যক্তিত্ব ও নিজস্ব উপস্থিতি খুব কম অভিনেতার মধ্যেই দেখা গেছে। প্রতিটি চরিত্রে তিনি অসাধারণ বৈচিত্র্য ও সৃজনশীলতার ছাপ রেখেছেন। তার অভিনীত অনেক চরিত্র প্রজন্মের পর প্রজন্ম দর্শকদের মনে স্মরণীয় হয়ে থাকবে।

নানা পাটেকরের স্পষ্টবাদী ব্যক্তিত্বের কথাও স্মরণ করেন মোদি। তিনি বলেন, নিজের বিশ্বাস ও মতামত প্রকাশে নানা পাটেকর কখনো দ্বিধা করতেন না। তার সরাসরি ও অকপট বক্তব্যের জন্যও তিনি মানুষের কাছে প্রশংসিত ছিলেন।


হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে নানা পাটেকরের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে মোদি বলেন, তার মৃত্যু চলচ্চিত্রজগতে এক গভীর শূন্যতা তৈরি করেছে।

শোকবার্তার শেষে প্রয়াত অভিনেতার পরিবার, বন্ধু ও অসংখ্য ভক্তের প্রতি সমবেদনা জানিয়ে মোদি লেখেন, ‘ওম শান্তি’।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোর ৫টা ২০ মিনিটে নিজ বাসভবনে গুরুতর হৃদ্‌রোগে আক্রান্ত হন নানা পাটেকার। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।


ম্যানিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান ডা. শেখর সালকার জানান, প্রায় ৪৫ মিনিট ধরে টানা সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেওয়ার পরও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

তথ্যসূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘ওই মেয়েটিকে ভুলতে পারছি না’, ভারতীয় যে অভিনেত্রীর প্রশংসায় টম হ্যাঙ্কস

‘ওই মেয়েটিকে ভুলতে পারছি না’, ভারতীয় যে অভিনেত্রীর প্রশংসায় টম হ্যাঙ্কস

ভারতে নিষিদ্ধ পাকিস্তানি সিরিজ, নেটফ্লিক্সকে কেন্দ্রের কড়া বার্তা

ভারতে নিষিদ্ধ পাকিস্তানি সিরিজ, নেটফ্লিক্সকে কেন্দ্রের কড়া বার্তা

ক্ষমতায় এলে ভারতের উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী হবেন মুসলিম

ওয়াইসি-চন্দ্রশেখর জোটের ঘোষণা ক্ষমতায় এলে ভারতের উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী হবেন মুসলিম

ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বে কেমন প্রভাব পড়বে?

এক্সপ্লেইনার ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বে কেমন প্রভাব পড়বে?

মন্দিরে ১২১ কেজি স্বর্ণ দান, মূল্য ২৭৯ কোটি টাকা!

মন্দিরে ১২১ কেজি স্বর্ণ দান, মূল্য ২৭৯ কোটি টাকা!

বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

আরও পড়ুন

ইসরাইলের কয়টি পারমাণবিক বোমা আছে, অবশেষে জানা গেল

ইসরাইলের কয়টি পারমাণবিক বোমা আছে, অবশেষে জানা গেল

ইরানের নতুন ভূগর্ভস্থ স্থাপনা ঘিরে রহস্য, কী হচ্ছে সেখানে?

ইরানের নতুন ভূগর্ভস্থ স্থাপনা ঘিরে রহস্য, কী হচ্ছে সেখানে?

কুয়েতে ইরানের ড্রোন হামলায় দুই ইতালীয় নিহত

কুয়েতে ইরানের ড্রোন হামলায় দুই ইতালীয় নিহত

ওয়াইসি-চন্দ্রশেখর জোটের ঘোষণা ক্ষমতায় এলে ভারতের উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী হবেন মুসলিম

ক্ষমতায় এলে ভারতের উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী হবেন মুসলিম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম