Logo
Logo
×

Advertisement

রাজধানী

মোহাম্মদপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পিএম

মোহাম্মদপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫

Advertisement

রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ী ও চার মাদকসেবীকে গ্রেফতার করেছে সিটি-রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বিভাগের বিশেষ অভিযানিক টিম। 

এ সময় মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ডিএমপির মোহাম্মদপুর থানাধীন জাকির হোসেন আল মক্তব জামে মসজিদ ও বিহারি ক্যাম্পের সামনের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সিটি-রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ড. মো. রুহুল আমিন সরকারের সার্বিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে সঙ্গে ছিলেন এসআই মো. আবুল খায়ের, এসআই সাখাওয়াত, এএসআই মো. বাদশা, এএসআই সেলিম, এএসআই নিরঞ্জন, কনস্টেবল খাইরুল ও কনস্টেবল আমির হোসেন।

গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন আবুল কাশেম (৪৫)। তিনি টাউনহল বাজার বিহারি ক্যাম্প, মোহাম্মদপুরের বাসিন্দা। তার বাবার নাম আব্দুল খালেক এবং মায়ের নাম রেজিয়া সুলতানা।

এ ছাড়া মাদকসেবী হিসেবে গ্রেফতার করা হয়েছে মো. হুমায়ন (১৯), মো. আরিফ (২০), মো. সেলিম (২২) ও মো. ইমরানকে (১৯)। তাদের মধ্যে হুমায়নের বাবার নাম শাহাজান, আরিফের বাবা মো. নজরুল, সেলিমের বাবা নয়ন মিয়া এবং ইমরানের বাবা সুরত আলী।

গ্রেফতারদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানোর জন্য আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সিএমএম আদালত থেকে দ্বিতীয় দফায় পালাল আসামি

সিএমএম আদালত থেকে দ্বিতীয় দফায় পালাল আসামি

মাদক নিয়ে ধরা পড়ছেন চুনোপুঁটিরা, গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে

মাদক নিয়ে ধরা পড়ছেন চুনোপুঁটিরা, গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে

৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

কেন গ্রেফতার হলেন বাবরি মসজিদের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির?

কেন গ্রেফতার হলেন বাবরি মসজিদের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির?

ইনফ্লুয়েন্সার টেইটের ডিভাইসে ১৬৮ আপত্তিকর ছবি-ভিডিও, আদালতে নতুন তথ্য

ইনফ্লুয়েন্সার টেইটের ডিভাইসে ১৬৮ আপত্তিকর ছবি-ভিডিও, আদালতে নতুন তথ্য

বাবরি মসজিদের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির গ্রেফতার

বাবরি মসজিদের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির গ্রেফতার

আরও পড়ুন

ঢামেক মর্গে প্রেমিক-প্রেমিকার লাশ ‘পৃথিবী ছেড়ে যেতে ইচ্ছে করে না কিন্তু টাকা নেই’

‘পৃথিবী ছেড়ে যেতে ইচ্ছে করে না কিন্তু টাকা নেই’

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

যানজটে নাকাল রাজধানীবাসী অটোরিকশা চালকদের অবরোধ ভাঙচুর

অটোরিকশা চালকদের অবরোধ ভাঙচুর

ঢামেকের মর্গে প্রেমিকের মরদেহ দেখার কয়েক ঘণ্টা পর নার্সের মৃত্যু

ঢামেকের মর্গে প্রেমিকের মরদেহ দেখার কয়েক ঘণ্টা পর নার্সের মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম