Logo
Logo
×

Advertisement

রাজধানী

ঢামেকের সামনে ফুটপাতে অচেতন অবস্থায় পড়ে ছিল যুবক, অতপর ‎

Advertisement

Icon

‎হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পিএম

ঢামেকের সামনে ফুটপাতে অচেতন অবস্থায় পড়ে ছিল যুবক, অতপর ‎

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ফটকের পাশে ফুটপাতে অচেতন অবস্থায় পড়ে থাকা অজ্ঞাতপরিচয় যুবক উদ্ধার। ছবি: যুগান্তর।

Advertisement

‎রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ফটকের পাশে হোটেল আনাসের সামনে ফুটপাতে অচেতন অবস্থায় পড়ে থাকা অজ্ঞাতপরিচয় এক যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

‎বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে হাসপাতালের নতুন ভবনের ৭০১ নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়।

‎অচেতন ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। যুগান্তরের সাংবাদিক মো. জহিরুল ইসলাম নিজ উদ্যোগে স্থানীয় দোকানদারদের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। 

জহিরুল জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে অফিসে যাওয়ার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি গেটের পাশে হোটেল আনাসের সামনের ফুটপাতে ভাতের দোকানের সামনে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে আশপাশের দোকানদারদের সহযোগিতায় একটি রিকশায় করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এরপর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

‎ওই এলাকার ভাতের দোকানি মো. জসিম সরকার জানান, তিনি সেখানে প্রায় ৩৭ বছর ধরে ভাতের দোকান চালান। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে হোটেল আনাসের সামনের রাস্তায় একজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তিনি দোকানদারি শুরু করেন। এ সময় আশপাশের কেউ ওই ব্যক্তিকে উদ্ধারে এগিয়ে আসেননি।  

‎জসিম সরকার বলেন, একপর্যায়ে জহিরুল সেখানে আসেন। পরে তিনি ও আশপাশের আরও কয়েকজন আলোচনা করে সাংবাদিক জহিরুল ইসলামের উদ্যোগে নিজেদের সহযোগিতায় ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান।

‎ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘দে লাড়া’ গ্রুপের পিচ্চি সানি গ্রেফতার

যুগান্তরে সংবাদ প্রকাশ ‘দে লাড়া’ গ্রুপের পিচ্চি সানি গ্রেফতার

‎এজেআর কুরিয়ারে হামলা, ৩১ লাখ টাকার মালামাল লুটপাটের অভিযোগ   ‎

‎এজেআর কুরিয়ারে হামলা, ৩১ লাখ টাকার মালামাল লুটপাটের অভিযোগ ‎

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

আত্মরক্ষা ছাড়া বৈধ অস্ত্র প্রদর্শন অবৈধ

আইনি প্রশ্নের মুখে ইশরাক আত্মরক্ষা ছাড়া বৈধ অস্ত্র প্রদর্শন অবৈধ

আরও পড়ুন

যুগান্তরে সংবাদ প্রকাশ ‘দে লাড়া’ গ্রুপের পিচ্চি সানি গ্রেফতার

‘দে লাড়া’ গ্রুপের পিচ্চি সানি গ্রেফতার

ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের

ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের

ঢামেকের সামনে ফুটপাতে অচেতন অবস্থায় পড়ে ছিল যুবক, অতপর ‎

ঢামেকের সামনে ফুটপাতে অচেতন অবস্থায় পড়ে ছিল যুবক, অতপর ‎

পার্টি আয়োজনে এয়ারবিএনবি-র বিজ্ঞাপন সারা রাত নাচ-গানে মেতে ওঠুন, পুলিশ রেইডের সম্ভাবনা নেই

সারা রাত নাচ-গানে মেতে ওঠুন, পুলিশ রেইডের সম্ভাবনা নেই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম