Logo
Logo
×

Advertisement

রাজধানী

ধানমন্ডিতে ছুরিকাঘাতে সাবেক রাষ্ট্রদূতের স্ত্রী খুন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১০:২৪ পিএম

ধানমন্ডিতে ছুরিকাঘাতে সাবেক রাষ্ট্রদূতের স্ত্রী খুন

Advertisement

রাজধানীর ধানমন্ডিতে ছেলের ছুরিকাঘাতে আফিয়া আক্তার (৬৮) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে তাহসিন আরিফ অর্নবকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, নিহত আফিয়া আক্তার ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত প্রয়াত আবুল কাশেমের স্ত্রী। তাদের দুই ছেলের মধ্যে তাহসিন ছোট। বড় ছেলে কয়েক বছর আগে মারা গেছেন। 

আফিয়া আক্তার ধানমন্ডির ৯/এ নম্বর সড়কের একটি ফ্ল্যাটে ছেলেকে নিয়ে বসবাস করতেন।

বাসার গৃহকর্মী ও আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, শুক্রবার রাতে মা ও ছেলে আলাদা দুটি কক্ষে ঘুমিয়েছিলেন। শনিবার সকাল ৬টার দিকে তাহসিন পাশের কক্ষে গিয়ে মা আফিয়াকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এতে তার মুখ ও গলায় গুরুতর জখম হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ধানমন্ডি থানার ওসি ইমদাদুল ইসলাম বলেন, ঘটনার পর বাসা থেকেই তাহসিনকে আটক করা হয়েছে। আফিয়া হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে। ওই মামলায় তাহসিনকে গ্রেফতার দেখানো হয়েছে। তবে হত্যার কারণ এখনো জানা যায়নি।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, তাহসিনের মানসিক সমস্যা রয়েছে। এর আগে তিনি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসাও নিয়েছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাল্লায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

শাল্লায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

সাংবাদিক আলিফ হত্যা: আরও ২ সন্দেহভাজন গ্রেফতার

সাংবাদিক আলিফ হত্যা: আরও ২ সন্দেহভাজন গ্রেফতার

মাগুরায় যুবদল নেতা হত্যাকাণ্ডের জট খুলছে

মাগুরায় যুবদল নেতা হত্যাকাণ্ডের জট খুলছে

খাবার না পেয়ে বাবুর্চিকে পিটিয়ে হত্যার অভিযোগ

খাবার না পেয়ে বাবুর্চিকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দলের ২ নেতাকে গুলি করে হত্যা

পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দলের ২ নেতাকে গুলি করে হত্যা

বিএনপি নেতা হত্যা মামলায় পুলিশ কর্মকর্তা কারাগারে

বিএনপি নেতা হত্যা মামলায় পুলিশ কর্মকর্তা কারাগারে

আরও পড়ুন

ধানমন্ডিতে ছুরিকাঘাতে সাবেক রাষ্ট্রদূতের স্ত্রী খুন

ধানমন্ডিতে ছুরিকাঘাতে সাবেক রাষ্ট্রদূতের স্ত্রী খুন

লালনের মানবতাবাদী দর্শন ভারত-বাংলাদেশের বন্ধুত্বের সেতু: দীনেশ ত্রিবেদী

লালনের মানবতাবাদী দর্শন ভারত-বাংলাদেশের বন্ধুত্বের সেতু: দীনেশ ত্রিবেদী

হাজারীবাগে পুলিশের ওপর হামলা-ভাঙচুর, গ্রেফতার ৫

হাজারীবাগে পুলিশের ওপর হামলা-ভাঙচুর, গ্রেফতার ৫

বিরোধীদলকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফটোসেশন আর লং ড্রাইভ বাদ দিয়ে জনসেবায় আসুন

ফটোসেশন আর লং ড্রাইভ বাদ দিয়ে জনসেবায় আসুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম