Logo
Logo
×

Advertisement

রাজধানী

মালিবাগে ককটেল বিস্ফোরণ, কিশোর আহত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পিএম

মালিবাগে ককটেল বিস্ফোরণ, কিশোর আহত

ফাইল ছবি

Advertisement

রাজধানীর রামপুরা থানার মালিবাগ চৌধুরীপাড়ায় ককটেল বিস্ফোরণে আদর আলী (১৭) নামে এক কিশোর আহত হয়েছে। এতে তার শরীরের প্রায় ৮ শতাংশ দগ্ধ হয়েছে। এ ছাড়া পিঠ, বাম হাত ও বাম পায়ের বৃদ্ধাঙ্গুলে স্প্লিন্টারের আঘাত লেগেছে।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মালিবাগ চৌধুরীপাড়ায় গাজী মোটরসের পাশের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

পরে ভোর পাঁচটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আদর আলী বাড্ডার আলতাবর নিসা হাইস্কুল থেকে ২০২৬ সালে এসএসসি পাশ করেছে। তার বাবার নাম উজ্জ্বল চৌধুরী। গ্রামের বাড়ি বরিশালের সদর থানার কুন্দিয়ালপাড়া এলাকায়। বর্তমানে সে দক্ষিণ বাড্ডার খ/৪৪ নম্বর বাসায় নানাবাড়িতে থাকে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, রামপুরা থানার চৌধুরীপাড়া এলাকা থেকে ককটেলের আঘাতে আহত একটি সরকারি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয় সেখানে তার চিকিৎসা চলছে। চিকিৎসক জানিয়েছেন, তার শরীরের প্রায় ৮ শতাংশ দগ্ধ হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

রাজধানীতে আবারও ককটেল বিস্ফোরণ, পথচারী আহত

রাজধানীতে আবারও ককটেল বিস্ফোরণ, পথচারী আহত

এবার বুয়েটে ককটেল বিস্ফোরণ

এবার বুয়েটে ককটেল বিস্ফোরণ

ঢাকায় বৃষ্টি-বজ্রপাত

ঢাকায় বৃষ্টি-বজ্রপাত

ঢাকাসহ তিন জেলায় বিজিবি মোতায়েন

ঢাকাসহ তিন জেলায় বিজিবি মোতায়েন

রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন

রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন

আরও পড়ুন

না.গঞ্জে মাদ্রাসায় আগুন শ্বাসনালি ক্ষতিগ্রস্ত অনেকের, ৪ জন ক্রিটিক্যাল কেয়ারে

শ্বাসনালি ক্ষতিগ্রস্ত অনেকের, ৪ জন ক্রিটিক্যাল কেয়ারে

ধানমন্ডি ৩২ নম্বর থেকে চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে...

ধানমন্ডি ৩২ নম্বর থেকে চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে...

ডিএমপির ২ থানার ওসি বদলি

ডিএমপির ২ থানার ওসি বদলি

মালিবাগে ককটেল বিস্ফোরণ, কিশোর আহত

মালিবাগে ককটেল বিস্ফোরণ, কিশোর আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম