Logo
Logo
×

Advertisement

রাজধানী

ডেমরায় নিখোঁজ প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার, ঘাতক গ্রেফতার

Icon

ডেমরা (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ এএম

ডেমরায় নিখোঁজ প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার, ঘাতক গ্রেফতার

ঘাতক আরিফ হোসেন। ছবি: সংগৃহীত

Advertisement

রাজধানীর ডেমরায় নিখোঁজের তিনদিন পর মো. হামিদুল্লাহ (১৩) নামে এক প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার সন্ধ্যায় ডিএসসিসির ৬৯ নম্বর ওয়ার্ডের মালা মার্কেটসংলগ্ন একটি মাঠের পাশে জঙ্গল থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। 

সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে ঘাতক আরিফ হোসেন (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

জিজ্ঞাসাবাদে আরিফ পুলিশকে জানান, গত ৭ নভেম্বর দুপুর দেড়টার দিকে প্রতিবন্ধী হামিদুল্লাহকে মাঠের পাশে জঙ্গলে নিয়ে বলাৎকার করেন তিনি। পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করে জঙ্গলে ফেলে রেখে চলে আসেন। 

এ ঘটনায় নিহতের বড়ভাই সাইদুল আলম রাতেই ডেমরা থানায় অভিযুক্ত আরিফের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। 

আরিফ ডেমরার মালা মার্কেটসংলগ্ন আলী মিয়ার বাড়ির ভাড়াটিয়া আলম হোসেনের ছেলে। আর নিহত প্রতিবন্ধী হামিদুল্লাহ ওই এলাকার রুহুল আমিন মোল্লার ভাড়াটিয়া বাবুল আকন্দের ছেলে।

ডেমরা থানার ওসি মির্জা তাইফুর রহমান বলেন, বুধবার সকালে আসামি আরিফকে আদালতে পাঠানো হবে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জমি বিক্রির টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ

৩ মাস পর লাশ উত্তোলন জমি বিক্রির টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগ

ছোট ভাইয়ের লাশ দেখে বড় ভাইয়ের মৃত্যু

ছোট ভাইয়ের লাশ দেখে বড় ভাইয়ের মৃত্যু

বিডিআর বিদ্রোহে চাকরি হারিয়ে প্রবাসে, লাশ হয়ে ফিরলেন কুমিল্লার খোরশেদ

বিডিআর বিদ্রোহে চাকরি হারিয়ে প্রবাসে, লাশ হয়ে ফিরলেন কুমিল্লার খোরশেদ

সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

‘পাহাড়ে যৌথবাহিনীর অভিযানের খবরে সরানো হলো লাশ’

‘পাহাড়ে যৌথবাহিনীর অভিযানের খবরে সরানো হলো লাশ’

স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৬ সদস্যকে হত্যার পর শহরে ছড়িয়ে দিলেন লাশের টুকরো!

স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৬ সদস্যকে হত্যার পর শহরে ছড়িয়ে দিলেন লাশের টুকরো!

আরও পড়ুন

ডেমরায় নিখোঁজ প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার, ঘাতক গ্রেফতার

ডেমরায় নিখোঁজ প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার, ঘাতক গ্রেফতার

দুপুরের মধ্যের ঢাকায় আবারও বৃষ্টির আভাস

দুপুরের মধ্যের ঢাকায় আবারও বৃষ্টির আভাস

গভীর রাতে ‘মদ খেয়ে’ হাসিনার নামে স্লোগান, অতঃপর...

গভীর রাতে ‘মদ খেয়ে’ হাসিনার নামে স্লোগান, অতঃপর...

রাজধানীতে বাসে আগুন

রাজধানীতে বাসে আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম