সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৮:২০ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
দুবলারচরে সমুদ্র সৈকতে তলিয়ে যাওয়া পর্যটক রিয়াজ আহমেদের (২৫) লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার রাতে শরণখোলার দুবলার আলোরকোলে সাগরতীর থেকে তার লাশ উদ্ধার করে কোস্টগার্ড।
এর আগে শুক্রবার বিকাল তিনটার দিকে পানিতে ভেসে গিয়ে তিনি নিখোঁজ হন।
সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের আলোরকোল ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে আলোরকোলের সাগর তীরবর্তী এলাকা থেকে পর্যটক রিয়াজের লাশ উদ্ধার করে কোস্টগার্ড ও বনরক্ষীরা।
রিয়াজ আহমেদ ময়মনসিংহের ভালুকা পৌরসভার কাঁঠালী পশ্চিমপাড়া এলাকার আবুল বাশার ঢালীর ছেলে। তিনি তার ১০ বন্ধুকে নিয়ে সুন্দরবন ঘরতে এসেছিলেন। শুক্রবার বিকালে শরণখোলা রেঞ্জের দুবলার আলোরকোলে সৈকতে নেমে নিখোঁজ হন তিনি।
কোস্টগার্ড পশ্চিমজোন (মংলা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট আবুল কাশেম জানান, সাগরে ভেসে যাওয়া পর্যটকের লাশ পাওয়া গেছে।
