Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

আইপিএল শুরু শনিবার

Advertisement

Icon

ক্রিকইনফো

প্রকাশ: ২০ মার্চ ২০১৯, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চেন্নাইয়ে শুরু হবে শনিবার। শেষও চেন্নাইয়ে। ১২ মে চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০১৯ আইপিএলের ফাইনাল। এই ধারণা অবশ্য ইএসপিএনক্রিকইনফোর। ভারতীয় ক্রিকেট বোর্ড মঙ্গলবার আইপিএলের আংশিক সূচি প্রকাশ করেছে। সূচি অনুযায়ী, দিনের ম্যাচ বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ এবং নৈশ ম্যাচ রাত ৮টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা।

২৩ মার্চ চেন্নাইয়ে এবারের আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও রয়েল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর। পরের দিন সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদ খেলবে কলকাতা নাইটরাইডার্সের মাঠ ইডেন গার্ডেনে। রোববার দিনের দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটেলস। এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি সাকিব আল হাসান সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন। গতবার মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা মোস্তাফিজুর রহমান এবার খেলছেন না আইপিএলে।

এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটেলসের বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন সৌরভ গাঙ্গুলী। দিল্লির কোচের দায়িত্ব পালন করবেন রিকি পন্টিং।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টে ৫ শিক্ষার্থী দগ্ধ

ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টে ৫ শিক্ষার্থী দগ্ধ

বেটোপিয়া ইস্যুতে কড়া অবস্থানে বেসিস

বেটোপিয়া ইস্যুতে কড়া অবস্থানে বেসিস

ছয় দিন ধরে নিখোঁজ মুক্তিপণ দেওয়ার পরও ছাড়া পায়নি ১১ বছরের জিসান

মুক্তিপণ দেওয়ার পরও ছাড়া পায়নি ১১ বছরের জিসান

নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল থেকে আটক ৪

নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল থেকে আটক ৪

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম