Logo
Logo
×

Advertisement

কর্পোরেট নিউজ

বাবুই’র গল্প প্রতিযোগিতায় পুরস্কার পেলেন ৫ তরুণ লেখক

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১০:১৪ এএম

বাবুই’র গল্প প্রতিযোগিতায় পুরস্কার পেলেন ৫ তরুণ লেখক

বাবুই আয়োজিত ‘৩০০ শব্দের গল্পে ফুটে উঠুক আপনার মনের ভাবনা’ প্রতিযোগিতার ফল প্রকাশ করা হয়েছে। ছবি: সংগৃহীত

Advertisement

বাবুই আয়োজিত ‘৩০০ শব্দের গল্পে ফুটে উঠুক আপনার মনের ভাবনা’ প্রতিযোগিতার ফল প্রকাশ করা হয়েছে। রোববার (১৬ নভেম্বর) বিকালে প্রতিষ্ঠানটি নির্বাচিত সেরা পাঁচ গল্প ও লেখকের নাম ঘোষণা করে। প্রতিযোগিতায় বিভিন্ন দেশ থেকে মোট ৪২৭টি গল্প জমা পড়ে।

ঘোষিত তালিকা অনুযায়ী, সেরা গল্পগুলোর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে সাব্বির আহমাদের ‘সাদিয়া বিষয়ক অণুগল্প’। দ্বিতীয় স্থান অর্জন করেছে মৃন্ময় মাসুদের গল্প ‘হ্যাবলাকান্তের ভালোবাসা’। তৃতীয় হয়েছে সাবিকুন নাহার অন্তুর ‘নিশিপদ্ম’, চতুর্থ স্থানে রয়েছে আব্দুস সাত্তার সুমনের ‘চিঠির গন্ধ’ এবং পঞ্চম হয়েছে কলকাতার আত্রেয়ী আঢ্য রচিত ‘ছায়াসঙ্গী’।

সেরা পাঁচ লেখককে পুরস্কার হিসেবে বাবুই ও সংযোগ থেকে প্রকাশিত প্রতিজন ৫ হাজার টাকার বই দেওয়া হবে। 

প্রতিযোগিতা আয়োজনকারী প্রতিষ্ঠান বাবুইয়ের প্রকাশক কাদের বাবু বলেন, ‘বিচারকমণ্ডলী ৪২৭টি গল্পের প্রতিটিই মনোযোগ দিয়ে পড়েছেন। তারা অনেক পরিশ্রম করে সেরা পাঁচটি গল্প বাছাই করেছেন। আরও অনেক গল্প পুরস্কার পাওয়ার যোগ্য ছিল, তবে নিয়ম না মানায় সেগুলো বাদ দিতে হয়েছে।’

তিনি আরও জানান, বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলঙ্কা, সুইডেন এবং মালয়েশিয়ার লেখকরা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

সেরা পাঁচের পাশাপাশি আরও পাঁচটি গল্পকে বিশেষ পুরস্কারের জন্য নির্বাচন করা হয়েছে। এগুলো হলো- ‘সাসপিশিয়াস’ (সৈয়দ ইবনুজ্জামান), ‘অন্ধকার’ (মিতুল সাইফ), ‘পারফিউম’ (নূরন্নবী খান জুয়েল), ‘ঝরাপাতা’ (হাসান মেহেদী) এবং ‘শেষ ট্রেন’ (আফরিণ চৌধুরী)। বিশেষ পুরস্কার হিসেবে তারা প্রতিজন পাবেন ১,০০০ টাকার বই।

আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, খুব দ্রুতই পুরস্কারপ্রাপ্ত সবাইকে তাদের বই পৌঁছে দেওয়া হবে।          

Advertisement

Advertisement

আরও পড়ুন

আইইউবিএটিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উদযাপন

আইইউবিএটিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উদযাপন

সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী

সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী

ইতিহাস ঐতিহ্য পরিষদের আয়োজনে শরৎ উৎসব

ইতিহাস ঐতিহ্য পরিষদের আয়োজনে শরৎ উৎসব

বিশ্বসেরা গবেষকের তালিকায় আইইউবিএটির ১২

বিশ্বসেরা গবেষকের তালিকায় আইইউবিএটির ১২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম