Logo
Logo
×
   

Advertisement

কর্পোরেট নিউজ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘এডমিশন ফেস্ট, স্প্রিং–২০২৬’-এর উদ্বোধন

Advertisement

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০৭:৫৩ পিএম

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘এডমিশন ফেস্ট, স্প্রিং–২০২৬’-এর উদ্বোধন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘এডমিশন ফেস্ট’ উদ্বোধন। ছবি: সংগৃহীত

Advertisement

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা ১১টায় ‘এডমিশন ফেস্ট, স্প্রিং–২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। নতুন শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আয়োজিত দুই সপ্তাহব্যাপী উৎসবটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এডমিশন ফেস্টের শুভ উদ্বোধন করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির।

এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর ডিন প্রফেসর ড. শহিদুল ইসলাম খান, স্কুল অব বিজনেস-এর ডিন প্রফেসর আবুল কালাম, স্কুল অব ‘ল’ -এর ডিন প্রফেসর মোহাম্মদ আজহারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমান, স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড অ্যাডমিন ডিরেক্টর আফরোজা হেলেন, এডমিশন অ্যান্ড পাবলিক রিলেশনস ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর ও হেড জাহিদ হাসানসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা।

এছাড়া ‘এডমিশন ফেস্ট, স্প্রিং–২০২৬’ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভর্তি ফি-তে ৭৫% ছাড় এবং টিউশন ফি-তে ১০% স্পেশাল স্কলারশিপসহ মেধার ভিত্তিতে ১০০% পর্যন্ত স্কলারশিপের সুযোগ প্রদান করা হচ্ছে। এছাড়াও উপহার হিসেবে থাকছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ফ্ল্যাগশিপ ব্যাগ, আকর্ষণীয় হুডি ও গ্র্যান্ড গিফট বক্স।

মাসজুড়ে এডমিশন ফেস্টে শিক্ষার্থীদের জন্য থাকবে তথ্যভিত্তিক দিকনির্দেশনা, একাডেমিক ও ক্যারিয়ার কাউন্সেলিং। 

উল্লেখ্য গবেষণা ও কর্মমুখী শিক্ষায় অগ্রাধিকার, আধুনিক ও সম্পূর্ণ ডিজিটালাইজড ক্লাশরুম, উন্নত ল্যাব সুবিধা, উচ্চগতির ইন্টারনেট, পৃথক স্টুডেন্ট জোন এবং সমৃদ্ধ লাইব্রেরির মাধ্যমে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি দেশি ও বিদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের গ্র্যাজুয়েট তৈরিতে গত বাইশ বছরে একটি নির্ভরযোগ্য ও সর্বজনগ্রাহ্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম