Logo
Logo
×

Advertisement

কর্পোরেট নিউজ

কানাডিয়ান ইউনিভার্সিটির ২৮তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০৯:১০ পিএম

কানাডিয়ান ইউনিভার্সিটির ২৮তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

কানাডিয়ান ইউনিভার্সিটির ২৬তম সিন্ডিকেট সভা। ছবি: সংগৃহীত

Advertisement

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি)-এর ২৬তম সিন্ডিকেট সভা সোমবার (১৮ জানুয়ারি) বিকাল ৩:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিইউবি’র উপাচার্য অধ্যাপক ড. এইচ. এম. জাহিরুল হক।

সভায় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সরকার মনোনীত সিন্ডিকেট সদস্য মিস আলিফ রুদাবা এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) মনোনীত সিন্ডিকেট সদস্য মেজর জেনারেল (অব.) আবুল কালাম মো. হুমায়ুন কবির। এছাড়াও উপস্থিত ছিলেন সিইউবি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান চৌধুরী জাফরউল্লাহ শারাফাত, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. তানভীর আহমেদ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরীক্ষা নিয়ন্ত্রক এবং রেজিস্ট্রার।

সভায় সিন্ডিকেট সদস্যরা একাধিক গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আলোচনা ও পর্যালোচনা করেন। এর মধ্যে ছিল ২৭তম সিন্ডিকেট সভার কার্যবিবরণী অনুমোদন, ২৫তম একাডেমিক কাউন্সিল সভার কার্যবিবরণী অনুমোদন, ২০২৫ সালের ভর্তি কার্যক্রমের অগ্রগতি এবং একাডেমিক ও নন-একাডেমিক জনবল নিয়োগের অনুমোদন।

সভায় বক্তব্য প্রদানকালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান চৌধুরী জাফরুল্লাহ শরাফাত বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষার বাস্তবায়নে কোনো ধরনের আপস না করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জোরালোভাবে পরামর্শ দেন। তিনি আরও আশ্বস্ত করেন যে, নিকট ভবিষ্যতে সকল একাডেমিক বিভাগে খ্যাতনামা ও স্বনামধন্য অধ্যাপক নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হবে, যা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষতা আরও সুদৃঢ় করবে।

শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিস আলিফ রুদাবা শিক্ষক নিয়োগ ও শিক্ষার্থী ভর্তি কার্যক্রমে ইউজিসির বিধিমালা এবং সরকারি নীতিমালা কঠোরভাবে অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে নিয়মনীতি পরিপালনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

গঠনমূলক আলোচনা শেষে সভার সমাপ্তি ঘোষণা করা হয় এবং একাডেমিক মানোন্নয়ন, নিয়ন্ত্রক সংস্থার বিধি-বিধান অনুসরণ ও প্রাতিষ্ঠানিক উন্নয়নের প্রতি বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুয়েটে শিক্ষার্থীদের দুই গ্রুপের মারামারি

কুয়েটে শিক্ষার্থীদের দুই গ্রুপের মারামারি

নজরুল বিশ্ববিদ্যালয়ের হলের খাবারে মিলছে টিকটিকি-তেলাপোকা

নজরুল বিশ্ববিদ্যালয়ের হলের খাবারে মিলছে টিকটিকি-তেলাপোকা

এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের ৫২ প্রতিষ্ঠান

এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের ৫২ প্রতিষ্ঠান

কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে, জেনে নিন সময়সূচি

কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে, জেনে নিন সময়সূচি

বয়সের বাধা পেরিয়ে শিক্ষার সুযোগ তৈরি করছে বাউবি: শিক্ষামন্ত্রী

বয়সের বাধা পেরিয়ে শিক্ষার সুযোগ তৈরি করছে বাউবি: শিক্ষামন্ত্রী

তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একই পরিবারের ৬ জন নিহত

কক্সবাজারে অগ্নিকাণ্ড তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একই পরিবারের ৬ জন নিহত

আরও পড়ুন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

গেমস ও পুরস্কারের আয়োজনে পাঠাওয়ের মাসব্যাপী উৎসব

গেমস ও পুরস্কারের আয়োজনে পাঠাওয়ের মাসব্যাপী উৎসব

বিইআরসি নির্ধারিত মূল্যে প্রাপ্যতা নিশ্চিত করতে ফ্রেশ এলপি গ্যাসের বিশেষ উদ্যোগ

বিইআরসি নির্ধারিত মূল্যে প্রাপ্যতা নিশ্চিত করতে ফ্রেশ এলপি গ্যাসের বিশেষ উদ্যোগ

স্থাপনার সুরক্ষা ও দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে শাহ্ সিমেন্ট নিয়ে এসেছে ওয়াটার শিল্ড

স্থাপনার সুরক্ষা ও দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে শাহ্ সিমেন্ট নিয়ে এসেছে ওয়াটার শিল্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম