Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পূজায় মদপান, অকালে ঝরে গেল ঢাকা মেডিকেলের সেই মেধাবী নন্দিনী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৬:৩৫ পিএম

পূজায় মদপান, অকালে ঝরে গেল ঢাকা মেডিকেলের সেই মেধাবী নন্দিনী

নন্দিনী রানী সরকার। ছবি: সংগৃহীত

Advertisement

গেল জানুয়ারিতে সরকারি ও বেসরকারি মেডিকেলের এমবিবিএস ভর্তি পরীক্ষার মেধাতালিকায় ১৩৩তম স্থান অর্জন করেছিলেন মানিকগঞ্জের নন্দিনী রানী সরকার (১৮)। পরে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) ভর্তির সুযোগ পান তিনি। ইচ্ছে ছিল পড়াশোনা শেষ করে দরিদ্র পরিবারের হাল ধরবেন। কিন্তু এবারের দুর্গাপূজায় তার সে স্বপ্ন ভেঙে চুরমার হয়েছে।

পূজা উদযাপনে ঝিনাইদহে মামার বাড়িতে গিয়ে মদপানে মৃত্যু হয়েছে ঢামেকের এই মেধাবী শিক্ষার্থীর। রোববার (৫ অক্টোবর) ভোরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাবা অনিল চন্দ্র সরকার ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে কোনোমতে সংসার চালান। এমবিবিএস ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় স্থান পাওয়ার পর নন্দিনীর পরিবারে বয়ে যায় খুশির হাওয়া। তবে সেই আনন্দের সঙ্গে ছিল দুশ্চিন্তাও। ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে সংসার চালানো অনিল কীভাবে মেয়েকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করাবেন? সে সময় সংবাদপত্রে নন্দিনীর সাফল্যের কথা প্রকাশ হলে অনেকেই সাহায্যের হাত বাড়িয়েছিলেন। তবে চিকিৎসক হওয়ার স্বপ্নযাত্রার শুরুতেই থেমে গেলেন মেধাবী নন্দিনী।

পরিবারের সদস্যরা জানান, নন্দিনী সরকারের চাচা গণেশ চন্দ্র সরকার প্রতিবছর পূজায় ভাতিজিসহ সপরিবারে ঝিনাইদহের শৈলকুপার ভান্ডারিয়া গ্রামে আসেন। এবারও সপ্তমীর দিন এখানে এসেছিলেন। বিজয়া দশমীর দিনে বিকেলে নন্দিনী তার বান্ধবীদের সঙ্গে প্রতিমা বিসর্জনে যায়। এ সময় সে তাদের সঙ্গে মদপান করে। গত বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে পড়লে ১২টার দিকে তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে অবস্থার উন্নতি হলে ওই রাতই তাকে বাড়িতে আনা হয়।

বাবা-মার সঙ্গে নন্দিনী। ছবি: সংগৃহীত

একদিন পর গত শনিবার রাতে আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। তখন চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজে রেফার করেন। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার ভোরের দিকে তার মৃত্যু হয়।

নন্দিনীর নানা সঞ্জয় কুমার সরকার জানান, দশমীর দিনে বান্ধবীদের সঙ্গে বিসর্জন উপলক্ষে ঘুরতে গিয়ে তারা মদপান করে বলে জানা যায়। পরে রাতে নন্দিনী অসুস্থ হয়ে পড়লে তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিছুটা সুস্থবোধ করলে চিকিৎসক ছাড়পত্র দেন। তবে পুনরায় অসুস্থ হয়ে পড়লে আবারও তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করা হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যান নন্দিনী।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন বলেন, শনিবার রাতে নন্দিনী নামে এক তরুণী মদপানে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে তার অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুম খান জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে মদ বিক্রেতাকে আটকের কাজ শুরু করেছে পুলিশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি তুহিন রেজা গ্রেফতার

ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি তুহিন রেজা গ্রেফতার

২৬ সদস্যের ১২ জনই ছাত্রলীগ নেতা

ঢামেক ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন ২৬ সদস্যের ১২ জনই ছাত্রলীগ নেতা

জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান

জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান

বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার

বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার

জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রাশেদ খানের

জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রাশেদ খানের

চকবাজারে ৭ তলা ভবনের ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

চকবাজারে ৭ তলা ভবনের ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

আরও পড়ুন

তুরাগে দুই শিশু নিখোঁজ, ২০ ঘণ্টা পর ১ জনের মরদেহ উদ্ধার

তুরাগে দুই শিশু নিখোঁজ, ২০ ঘণ্টা পর ১ জনের মরদেহ উদ্ধার

তিস্তা মহাপরিকল্পনা আগামী অর্থবছরে বাস্তবায়ন শুরু : ত্রাণমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা আগামী অর্থবছরে বাস্তবায়ন শুরু : ত্রাণমন্ত্রী

১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগ পঙ্গু করা হয়েছে : ত্রাণমন্ত্রী

১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগ পঙ্গু করা হয়েছে : ত্রাণমন্ত্রী

তুরাগ নদে নিখোঁজ দুই শিশু, দ্বিতীয় দিনেও চলছে উদ্ধার অভিযান

তুরাগ নদে নিখোঁজ দুই শিশু, দ্বিতীয় দিনেও চলছে উদ্ধার অভিযান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম