Logo
Logo
×

Advertisement

সারাদেশ

৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন করলেই পুরস্কার

Advertisement

Icon

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৪:০২ পিএম

৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন করলেই পুরস্কার

Advertisement

রাজশাহীর বাঘায় ৪৫ দিনের মধ্যে নবজাতকের জন্মনিবন্ধন করালে বিশেষ পুরস্কার দেওয়া হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাঘা পৌর প্রশাসক শাম্মী আক্তার এ ঘোষণা দিয়ে সোমবার বিকালেই কয়েকজনকে জন্ম সনদের সঙ্গে পুরস্কার দেন। 

বাঘা পৌরসভায় ৪৫ দিনের মধ্যে নবজাতকের জন্ম নিবন্ধন সম্পন্ন করায় মোট ১৯ জন অভিভাবকের হাতে জন্ম সনদের সঙ্গে বিশেষ উপহার তুলে দেন শাম্মী আক্তার। এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে বাঘা পৌরসভার উত্তরগাওপাড়া মহল্লার বর্ষা খাতুন বলেন, আমার সদ্যোজাত শিশুর ১২ দিনের মাথায় পৌরসভায় জন্মনিবন্ধন করা হয়েছে। পৌর প্রশাসক জন্ম সনদের সঙ্গে শিশুর জন্য পুরস্কার দিয়েছেন।

উপজেলা প্রশাসক শাম্মী আক্তার বলেন, জন্মনিবন্ধন একটি গুরুত্বপূর্ণ সনদ। এটি শিশুদের স্কুলে ভর্তি থেকে শুরু করে প্রতিটি কাজে অপরিহার্য। কিন্তু অনেক অভিভাবক জন্মনিবন্ধন করতে গড়িমসি করেন। তাই অভিভাবকদের সময়মতো জন্মনিবন্ধনে উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শতভাগ নিবন্ধন নিশ্চিতে বড় বাধা আইনি দুর্বলতা

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস শতভাগ নিবন্ধন নিশ্চিতে বড় বাধা আইনি দুর্বলতা

জন্ম-মৃত্যু নিবন্ধনে স্বাস্থ্যসেবা কেন্দ্রকে দায়িত্ব দেওয়ার আহ্বান

জন্ম-মৃত্যু নিবন্ধনে স্বাস্থ্যসেবা কেন্দ্রকে দায়িত্ব দেওয়ার আহ্বান

মায়ের জন্মের ১০ মাস আগে মেয়ের জন্ম!

মায়ের জন্মের ১০ মাস আগে মেয়ের জন্ম!

জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন যুগোপযোগী করতে হবে

সাংবাদিক কর্মশালায় বক্তারা জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন যুগোপযোগী করতে হবে

৩ মাস ধরে বন্ধ অনলাইনে মৃত্যুনিবন্ধনের আবেদন

৩ মাস ধরে বন্ধ অনলাইনে মৃত্যুনিবন্ধনের আবেদন

এনআইডি আবেদন নিয়ে ইসির জরুরি ৩ নির্দেশনা

এনআইডি আবেদন নিয়ে ইসির জরুরি ৩ নির্দেশনা

আরও পড়ুন

মাদানীর ওয়াজের কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ১

মাদানীর ওয়াজের কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ১

পকেট খরচের টাকার জন্য ভাগ্নেকে বিক্রি, মামা কারাগারে

পকেট খরচের টাকার জন্য ভাগ্নেকে বিক্রি, মামা কারাগারে

মাতারবাড়ীতে বন্দর উন্নয়ন প্রকল্প মহেশখালী চ্যানেলে ড্রেজিংয়ের মাধ্যমে বালু তুলতে বাধা নেই

মহেশখালী চ্যানেলে ড্রেজিংয়ের মাধ্যমে বালু তুলতে বাধা নেই

সীতাকুণ্ডে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার, জাতীয় উদ্যানে অবমুক্ত

সীতাকুণ্ডে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার, জাতীয় উদ্যানে অবমুক্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম