Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কমিশন বাণিজ্য, আটকে থাকে ফাইল

ভাণ্ডারিয়া পরিবার পরিকল্পনা দপ্তরের সহকারী বদলি

Advertisement

Icon

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০৫:০৯ পিএম

ভাণ্ডারিয়া পরিবার পরিকল্পনা দপ্তরের সহকারী বদলি

Advertisement

গত ৭ সেপ্টেম্বর দৈনিক যুগান্তর পত্রিকায় ভান্ডারিয়া পরিবার পরিকল্পনা দপ্তরের পারিশ্রমিক-ভ্রমণ ভাতায় কমিশন বানিজ্য, আটকে থাকে ফাইল শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদ প্রকাশের পর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক তুহিন কান্তি ঘোষ, পরিবার পরিকল্পনা সহকারী হাসিনা খানমকে ভান্ডারিয়া থেকে নেছারাবাদ বদলির আদেশ প্রদান করেন।

যাহার স্বারক নং ৫৯.১১. ৭৯০০. ০০০. ০৩৪. ২৭. ০০০১. ২৫-৫৪৭, তারিখ ০৭/১০/২৫ তাকে প্রশাসনিক কারণ উল্লেখ করে বদলি করা হয়। এঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলে উপ-পরিচালক তুহিন কান্তি ঘোষ নির্দেশ প্রদান করেন।

তদন্ত কমিটির প্রধান হচ্ছেন পিরোজপুর পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক (সাধারণ) সিরাজুল ইসলাম। তাকে আহবায়ক করে পিরোজপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার (ক্লিনিক) মো. আবুল কালাম আজাদকে (সদস্য) এবং পিরোজপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। উক্ত তদন্ত কমিটিকে ৭ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন প্রদানের নিদের্শ দেওয়া হয়েছে।

অভিযোগ উঠেছে, কর্মচারীদের মধ্যে হাসিনা খানমকে বদলি করে তাকে সেভ করার জন্য দুর্নীতির বিচার না করে তাকে অন্যত্র বদলি করা হয়। এদিকে তদন্ত কমিটি গত বৃহস্পতিবার ভান্ডারিয়া উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের অফিস পরিদর্শন করে কর্মচারীদের বিভিন্ন সাক্ষাৎ গ্রহণ করেন।

এসময় বিভিন্ন মাঠ কর্মচারীদের তদন্ত কর্মকর্তা হুমকিসহ বিভিন্ন ভয়ভীতি দেখান যাতে কর্মকর্তার বিরুদ্ধে কোন অভিযোগ না করে। এবং তদন্ত টিম ভান্ডারিয়ার আগের দিন রাতে একটি টেবিল ক্রয় করে রাতে কর্মকর্তার কক্ষে প্রবেশ করান। গত অর্থ বছরে একটি টেবিল প্রায় অর্ধলাখ টাকায় ক্রয় করলে সেই টেবিলটি অফিস থেকে ওই রাতে উধাও হয়ে যায়। সঠিকভাবে তদন্ত করলে থলের বিড়াল বেড়িয়ে আসবে। 

এদিকে শিল্পী হাওলাদার আসবাবপত্র ক্রয় কমিটির একজন সদস্য ভান্ডারিয়া উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মো. রুহুল আমিন তার স্বাক্ষর জাল করে বিল ভাউচার উত্তোলন করেন। যা তদন্ত করলে উক্ত কর্মকর্তার স্বাক্ষর তিনি প্রদান করেন নাই। এবং বিল ভাউচারে কোন কিছুই তিনি জানে না। বলে এ প্রতিবেদকে জানান।

মাঠ কর্মচারিদের দাবি জেলা তদন্ত ছাড়া যে কোন তদন্ত করলে সঠিক বিষয়টি বেড়িয়ে আসবে বলে তারা মনে করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বরাদ্দ নেই বলে দায় এড়াচ্ছে প্রশাসন: মাসুদ সাঈদী

বরাদ্দ নেই বলে দায় এড়াচ্ছে প্রশাসন: মাসুদ সাঈদী

নিজ কর্মচারীর বিরুদ্ধে পৌরসভার মাইকিং

নিজ কর্মচারীর বিরুদ্ধে পৌরসভার মাইকিং

শারীরিক সম্পর্কের পর বিয়ে করতে অস্বীকৃতির অভিযোগ মেম্বারের বিরুদ্ধে

শারীরিক সম্পর্কের পর বিয়ে করতে অস্বীকৃতির অভিযোগ মেম্বারের বিরুদ্ধে

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি গ্রেফতার

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি গ্রেফতার

পিরোজপুরে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ

পিরোজপুরে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ

‘বিশ্বায়নের যুগে মানসম্মত শিক্ষার বিকল্প নেই’

‘বিশ্বায়নের যুগে মানসম্মত শিক্ষার বিকল্প নেই’

আরও পড়ুন

শিশির মনিরকে একহাত নিলেন রাশেদ খান

শিশির মনিরকে একহাত নিলেন রাশেদ খান

সমুদ্রে ও বাগানে মিলল ৭ লাখ ইয়াবা, সাড়ে ২১ কেজি হেরোইন

সমুদ্রে ও বাগানে মিলল ৭ লাখ ইয়াবা, সাড়ে ২১ কেজি হেরোইন

নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার

নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার

লাঠিসোটা নিয়ে মুখোমুখি অবস্থান ৪ গ্রামের মানুষের, শান্ত করলেন এমপি

লাঠিসোটা নিয়ে মুখোমুখি অবস্থান ৪ গ্রামের মানুষের, শান্ত করলেন এমপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম