Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শ্বশুরের মামলায় জামাই কারাগারে, মামলা তুলে নিতে হুমকি

Advertisement

Icon

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০৩:০৯ এএম

শ্বশুরের মামলায় জামাই কারাগারে, মামলা তুলে নিতে হুমকি

Advertisement

মেয়েকে মারধর করার অপরাধে জামাইর বিরুদ্ধে মামলা দিয়েছেন শ্বশুর। মামলায় পুলিশ জামাইকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। এদিকে মামলা তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন শ্বশুর।

গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পিড়ারবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, গত দেড় বছর আগে পিড়ারবাড়ি গ্রামের ব্যবসায়ী বিপুল বিশ্বাসের ছেলে বিপ্র বিশ্বাস (২৪) প্রেম করে একই গ্রামের নিখিল মল্লিকের মেয়ে অন্তু মল্লিককে (২০) বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের দুজনের বিরোধ চলে আসছিল। এর সূত্র ধরে রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় বিপ্র বিশ্বাস তার স্ত্রীকে মেরে গুরুতর আহত করেন। পরে অন্তুর বাড়ির লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়। 

এ ঘটনায় সোমবার (৬ অক্টোবর) অন্তু মল্লিকের বাবা নিখিল মল্লিক বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরে পুলিশ বিপ্র বিশ্বাসকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। 

নিখিল মল্লিক বলেন, বিয়ের পর থেকেই বিপ্র ও তার পরিবারের লোকজন আমার মেয়েকে নানাভাবে নির্যাতন করতেন। বিপ্র একজন মাদক সেবনকারী। সে প্রায়ই আমার মেয়ের কাছে মাদক সেবনের টাকা চাইতো। টাকা না দিলে আমার মেয়েকে মারধর করত। 

তিনি বলেন, সর্বশেষ ঘটনার রাতে বিপ্র মাদক সেবনের জন্য অন্তুর কাছে টাকা চাইলে সে টাকা দিতে না পারায় লাঠি দিয়ে পিটিয়ে আমার মেয়েকে গুরুতর আহত করে। এ সময় বিপ্রর মা-বাবা আমার মেয়েকে রক্ষা না করে মারধরে সহযোগিতা করে। এ ঘটনায় আমি মামলা দিলে পুলিশ বিপ্রকে গ্রেফতার করে। এখন বিপ্রর বাবা মামলা তুলে নিতে আমাকে হুমকি দিচ্ছেন।

এ বিষয়ে জানার জন্য বিপুল বিশ্বাসের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী মিনু বিশ্বাস বলেন, আমার ছেলে বিপ্র তার নিজের ইচ্ছায় বিয়ে করেছে। এই বিয়েতে আমাদের মতামত ছিল না। সে তার স্ত্রী অন্তুকে মারধর করেছে। এ ঘটনায় অন্তুর বাবা মামলা দিয়েছে। মামলার কারণে পুলিশ আমার ছেলেকে গ্রেফতার করেছে। এখন আদালতে বিচার হবে।  

মামলার তদন্তকারী কর্মকর্তা কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, নিখিল মল্লিকের মামলায় শুধু একজনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে আমরা মামলার আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য যদি আসামি পক্ষ বাদীকে হুমকি দেয় তাহলে আমরা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেব। সে ক্ষেত্রে বাদীকে আমাদের লিখিত জানাতে হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্টিলের ট্রাঙ্কে রাখা ছিল শিশুর লাশ, ভাড়াটিয়াসহ দুজনের মৃত্যুদণ্ড

স্টিলের ট্রাঙ্কে রাখা ছিল শিশুর লাশ, ভাড়াটিয়াসহ দুজনের মৃত্যুদণ্ড

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করলেন সাবেক শিক্ষিকা

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করলেন সাবেক শিক্ষিকা

মদপানে ২ যুবকের মৃত্যু

মদপানে ২ যুবকের মৃত্যু

নিজের বাসের চাকায় পিষ্ট হয়ে মালিক নিহত

নিজের বাসের চাকায় পিষ্ট হয়ে মালিক নিহত

নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা

নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা

পিকআপচাপায় প্রাণ গেল বাবা-মেয়ের

পিকআপচাপায় প্রাণ গেল বাবা-মেয়ের

আরও পড়ুন

জয়পুরহাটে ৮৫ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

জয়পুরহাটে ৮৫ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

গাইবান্ধায় দায়ের কোপে খুন, ৭ নারীসহ আটক ১৬

গাইবান্ধায় দায়ের কোপে খুন, ৭ নারীসহ আটক ১৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম