Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চমেক হাসপাতালে এসি বিস্ফোরণ দগ্ধ তিন শ্রমিক, ১ জনের মৃত্যু

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০৯:৫৩ পিএম

চমেক হাসপাতালে এসি বিস্ফোরণ দগ্ধ তিন শ্রমিক, ১ জনের মৃত্যু

Advertisement

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এসি বিস্ফোরণে দগ্ধ হওয়া তিন শ্রমিকের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার বেলা ১১টার দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ড সংলগ্ন ভবনের ছাদে এসি মেরামতের সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

পরে তাদের উদ্ধার করে দুইজনকে হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে এবং একজনকে ক্যাজুয়াল্টি ওয়ার্ডে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন- মো. শওকত, মো. মিশকাত ও তানভীর। তিনজনই গণপূর্ত বিভাগের আউটসোর্সিং কর্মচারী। এদের মধ্যে শওকত ও মিশকাত হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বিকালে চিকিৎসাধীন অবস্থায় শওকতের মৃত্যু হয়েছে।

এদিকে বিস্ফোরণের বিকট শব্দে হাসপাতালের রোগী, দর্শনার্থীসহ সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে দৌড়ে হাসপাতালে থেকে বাইরে চলে যায়। পরে বিষয়টি জানতে পেরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

চমেক হাসপাতাল সূত্র জানায়, সকালে গণপূর্ত অধিদপ্তরের তিন শ্রমিক হাসপাতালের ছয়তলা ভবনের ওপর এসি মেরামতের কাজ করছিলেন। হঠাৎ এসির কম্প্রেসার বিস্ফোরিত হলে তারা গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে উদ্ধার করে শওকতকে ক্যাজুয়াল্টি ওয়ার্ডে এবং মিশকাত ও তানভীরকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় শওকত এবং মিশকাতকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। এছাড়া তানভীর নামে অপরজন বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তাসলিম উদ্দীন বলেন, এসি বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে শ্রমিকরা। তাদের কারও কারও হাতে-পায়ে রগ কেটে গেছে। বিকালে চিকিৎসাধীন অবস্থায় শওকত নামে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে মিশকাত নামে একজন আইসিইউতে এবং তানভীর বার্ন ইউনিটে রয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চমেকে লাশ নিয়ে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট, আদালতের নির্দেশে মামলা

চমেকে লাশ নিয়ে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট, আদালতের নির্দেশে মামলা

এনসিপির নেতাকর্মীদের ওপর অ্যাম্বুলেন্স মালিক সমিতির হামলা

চমেক হাসপাতাল এনসিপির নেতাকর্মীদের ওপর অ্যাম্বুলেন্স মালিক সমিতির হামলা

বাঁচানো গেল না গুলিবিদ্ধ শিশু রেশমিকে

রাজনীতির দুর্বৃত্তায়ন বাঁচানো গেল না গুলিবিদ্ধ শিশু রেশমিকে

গুলিবিদ্ধ হুজাইফার চিকিৎসায় প্রস্তুত নিনস

গুলিবিদ্ধ হুজাইফার চিকিৎসায় প্রস্তুত নিনস

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ

চমেকে এসি বিস্ফোরণ, আরও একজনের মৃত্যু

চমেকে এসি বিস্ফোরণ, আরও একজনের মৃত্যু

আরও পড়ুন

কক্সবাজারে অগ্নিকাণ্ড তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একই পরিবারের ৬ জন নিহত

তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একই পরিবারের ৬ জন নিহত

ইলিশের হাটে চাঁদাবাজি প্রসঙ্গে আলাউদ্দিন ‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম