Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

রাজনীতির দুর্বৃত্তায়ন

বাঁচানো গেল না গুলিবিদ্ধ শিশু রেশমিকে

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৫ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাঁচানো গেল না গুলিবিদ্ধ শিশু রেশমিকে

রেশমি। ছবি: সংগৃহীত

Advertisement

চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে আহত শিশু রেশমি আক্তারকে বাঁচানো গেল না। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়। রেশমি সাত দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সে একটি স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ত।

সংশ্লিষ্টরা বলছেন, শিশুটি তো কোনো রাজনীতি করত না। অথচ তাকে রাজনৈতিক দুর্বৃত্তায়নের বলি হয়ে অকালেই পৃথিবী থেকে বিদায় নিতে হলো।

৭ মে রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ শহীদ মিনার কলোনিতে সন্ত্রাসীরা রাজু নামে এক যুবককে গুলি করে হত্যা করে। ওই সন্ত্রাসীদের ছোড়া একটি গুলি রেশমির বাম চোখ ভেদ করে মাথায় ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। পরে আইসিইউ শয্যা না থাকায় সেখান থেকে তাকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে তাকে ফের চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন জানান, ‘শিশুটি গত শুক্রবার থেকে চিকিৎসাধীন ছিল। বৃহস্পতিবার সকালে মারা গেছে। তার মাথায় থাকা গুলিটি মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশকে ক্ষতিগ্রস্ত করেছিল। এর ফলে বেশ রক্তক্ষরণ হয়। সর্বোচ্চ চেষ্টা করেও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।’

রেশমি শহীদ মিনার কলোনির দিনমজুর রিয়াজ আহমদের মেয়ে। রাজু হত্যা মামলায় ইতোমধ্যে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চমেকে লাশ নিয়ে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট, আদালতের নির্দেশে মামলা

চমেকে লাশ নিয়ে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট, আদালতের নির্দেশে মামলা

এনসিপির নেতাকর্মীদের ওপর অ্যাম্বুলেন্স মালিক সমিতির হামলা

চমেক হাসপাতাল এনসিপির নেতাকর্মীদের ওপর অ্যাম্বুলেন্স মালিক সমিতির হামলা

গুলিবিদ্ধ হুজাইফার চিকিৎসায় প্রস্তুত নিনস

গুলিবিদ্ধ হুজাইফার চিকিৎসায় প্রস্তুত নিনস

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ

চমেকে এসি বিস্ফোরণ, আরও একজনের মৃত্যু

চমেকে এসি বিস্ফোরণ, আরও একজনের মৃত্যু

চমেক হাসপাতালে এসি বিস্ফোরণ দগ্ধ তিন শ্রমিক, ১ জনের মৃত্যু

চমেক হাসপাতালে এসি বিস্ফোরণ দগ্ধ তিন শ্রমিক, ১ জনের মৃত্যু

আরও পড়ুন

মেঘনা পাড়ের ৬ পয়েন্টে নিলামের বাজার নিষেধাজ্ঞার ইলিশ নিয়ে কোটি টাকার বাণিজ্য

নিষেধাজ্ঞার ইলিশ নিয়ে কোটি টাকার বাণিজ্য

যশোরের ঐতিহ্য গুড়ের হাঁড়িতে সংকটের আঁচ

যশোরের ঐতিহ্য গুড়ের হাঁড়িতে সংকটের আঁচ

বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস আজ হতদরিদ্রদের অর্ধেকই পান না সামাজিক সুরক্ষা

হতদরিদ্রদের অর্ধেকই পান না সামাজিক সুরক্ষা

দিনমান পরিশ্রমেও ঘোচে না দারিদ্র্য

দিনমান পরিশ্রমেও ঘোচে না দারিদ্র্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম