Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মেঘনায় জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তাসহ আহত ১৫

Advertisement

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০৯:১৬ পিএম

মেঘনায় জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তাসহ আহত ১৫

Advertisement

বরিশাল জেলার হিজলা উপজেলায় মেঘনা নদীতে ইলিশ ধরার বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে মৎস্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মৎস্য অফিসারসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রোববার (১৯ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের মুল মেঘনা নদী এলাকায় এ ঘটনা ঘটে।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে মৎস্য বিভাগের দুটি স্পিডবোটে কর্মকর্তারা নদীতে অভিযান চালাচ্ছিলেন। এ সময় প্রায় ২০টি ট্রলার (প্রতি ট্রলারে গড়ে ২০ জন করে) অভিযানে থাকা স্পিডবোটগুলোর ওপর আকস্মিক হামলা চালায়। হামলাকারীরা স্থানীয় জেলেদের একটি অংশ বলে জানা গেছে।

হামলায় হিজলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমসহ অন্তত ১৫ জন আহত হন। পরে সবাইকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অভিযানে থাকা কোস্টগার্ড সদস্যরা আত্মরক্ষার্থে ৮ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলে জানা গেছে। এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হিজলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, মৎস্য কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ইলিশ সংরক্ষণ অভিযানের সময় সরকারি কর্মকর্তাদের ওপর এমন হামলাকে বরিশাল জেলা প্রশাসন ‘রাষ্ট্রবিরোধী অপরাধ’ হিসেবে দেখছে এবং পৃথক তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগেও গত ১৫ দিনে বরিশাল জেলায় প্রায় পনেরোটি হামলার ঘটনা ঘটেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুই অটোরিকশার চাপায় বৃদ্ধ নিহত

দুই অটোরিকশার চাপায় বৃদ্ধ নিহত

সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

দুর্গোৎসবে সম্প্রীতির নজির, বরিশালের সব পূজামণ্ডপে রহমাতুল্লাহর অনুদান

দুর্গোৎসবে সম্প্রীতির নজির, বরিশালের সব পূজামণ্ডপে রহমাতুল্লাহর অনুদান

চাঁদা দাবির প্রতিবাদ করায় জেলেদের ওপর হাতবোমা হামলার অভিযোগ, আহত ৫

চাঁদা দাবির প্রতিবাদ করায় জেলেদের ওপর হাতবোমা হামলার অভিযোগ, আহত ৫

কলেজ থেকে ডেকে নিয়ে দুই ছাত্রীকে মারধর, জুতাপেটার অভিযোগ

কলেজ থেকে ডেকে নিয়ে দুই ছাত্রীকে মারধর, জুতাপেটার অভিযোগ

‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

ইলিশের হাটে চাঁদাবাজি প্রসঙ্গে আলাউদ্দিন ‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

আরও পড়ুন

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম