Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ২৪ সদস্য গ্রেফতার

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০২:৩৪ পিএম

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ২৪ সদস্য গ্রেফতার

কুমিল্লায় ডিবি, র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে কিশোর গ্যাং চক্রের ২৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

কুমিল্লায় ডিবি, র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে কিশোর গ্যাং চক্রের ২৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) ভোরে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে রোববার (১৯ অক্টোবর) বিকালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হয়। ঘটনার পরপরই পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে গ্যাং লিডার সিফাত (২০) ও আবরার (১৯)সহ মোট ২৪ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাপাতি, হাসুয়া, চাকু ও অন্যান্য দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।   

গ্রেফতার অন্যান্য সদস্যরা হলেন— আলমগীর জিসান (১৭), তানভীরুল ইসলাম অভি (১৮), আরিফুল ইসলাম নাইম (১৮), দ্বীন ইসলাম (২২), রোহান তালুকদার (২১), আলিফুল হক জিহাদ (১৮), আব্দুল্লাহ আল সিয়াম (১৭), তানভীন সিফাত (১৭), আরাফাত হোসেন (১৭), নুরে তাহসিন (১৭), সোয়াদ তাহসান তৌসিন (১৮), শাফিন নেওয়াজ আবরার (১৭), তৌহিদুল ইসলাম মাহীম (১৮), সাফায়েত ইসলাম (২১), আশরাফুজ্জামান সিফাত (১৮), জাহেদুল আলম রায়হান (১৮), মোস্তাফিজ (১৮) সহ মোট ২৪ জন। 

কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, পুলিশ সুপারের নেতৃত্বে রোববার (১৯ অক্টোবর) রাত থেকে সোমবার (২০ অক্টোবর) সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এতে ডিবি, র‍্যাব ও পুলিশের সদস্যরা অংশ নেন। নগরীর আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে। কোন অপরাধী চক্রকে ছাড় দেওয়া হবে না। 

পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ বলেন, কিশোর গ্যাং সমাজের এক বিষফোঁড়া। নগরীতে তাদের কোনো ধরনের তৎপরতা চালাতে দেওয়া হবে না। যারা গ্যাং কালচারে জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অপ্রতিম হত্যা: ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট

অপ্রতিম হত্যা: ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট

শুক্রবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শুক্রবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

উত্তরায় ‘দে লাড়া’ গ্রুপের হোতা পিচ্চি সানি গ্রেফতার

যুগান্তরে সংবাদ প্রকাশের পর উত্তরায় ‘দে লাড়া’ গ্রুপের হোতা পিচ্চি সানি গ্রেফতার

মুরাদনগরের ইউপি চেয়ারম্যান প্রার্থীর সাক্ষাৎকার নেবেন আসিফ মাহমুদ

মুরাদনগরের ইউপি চেয়ারম্যান প্রার্থীর সাক্ষাৎকার নেবেন আসিফ মাহমুদ

রায়পুরে আ.লীগ নেতা গ্রেফতার

রায়পুরে আ.লীগ নেতা গ্রেফতার

কুমিল্লায় অস্ত্র তৈরি কারখানার সন্ধান পেল এসআরবি

কুমিল্লায় অস্ত্র তৈরি কারখানার সন্ধান পেল এসআরবি

আরও পড়ুন

দুর্গাপূজার মেলায় গিয়ে অতিরিক্ত মদ্যপান, ২ জনের মৃত্যু

দুর্গাপূজার মেলায় গিয়ে অতিরিক্ত মদ্যপান, ২ জনের মৃত্যু

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম