ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক রফী উদ্দিন ফয়সালের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভার আয়োজন করে উপজেলার হারামিয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন।
এতে প্রধান অতিথির বক্তব্যে রফী উদ্দিন ফয়সাল বলেন, সন্দ্বীপ বিএনপি আজ ঐক্যবদ্ধ। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে মাঠে আছি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই আন্দোলনে তরুণ প্রজন্মের ভূমিকা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সভায় বক্তারা বলেন, সন্দ্বীপে বিএনপির জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রীয় নেতাদের দিকনির্দেশনায় তৃণমূল সংগঠন এখন আরও সুসংগঠিত। তারা বলেন, রফী উদ্দিন ফয়সাল ছাত্ররাজনীতি থেকেই বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজপথে সক্রিয় ছিলেন, তাই তাকে সংসদীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে তৃণমূলের নেতাকর্মীরা প্রাণপণ পরিশ্রম করে বিজয় নিশ্চিত করবে।
সভায় বক্তারা সন্দ্বীপে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা ফসিউল আলম রহিম, মোক্তাদের মাওলা, আসিফ আক্তার, ফাহাদ উদ্দিন জনি প্রমুখ।
