Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অপহরণ মামলায় চারজনের যাবজ্জীবন

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৫:৪৮ পিএম

অপহরণ মামলায় চারজনের যাবজ্জীবন

Advertisement

জামালপুরে গৃহবধূ অপহরণ মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। 

বুধবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ দণ্ডাদেশ দেন। 

দণ্ডিতরা হলেন- মেলান্দহ উপজেলার ভাংগুনী ডাঙ্গা গ্রামের মুন্না ওরফে মোন্নাফের ছেলে মো. মজনু, একই গ্রামের  ইমান আলীর ছেলে মো. জহুরুল ইসলাম, রান্ধনীগাছা গ্রামের হাতেম আলী খন্দকারের ছেলে হানিফ খন্দকার এবং আবুল কাশেমের ছেলে মো. মমিন মিয়া।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, সাজাপ্রাপ্ত আসামিরা গৃহবধূর বাবার বাড়ির বাসিন্দা এবং আসামি মো. মজনু দীর্ঘদিন যাবত গৃহবধূকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি বিকালে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পথে সদরের রশিদপুর এলাকা থেকে গৃহবধূকে অপহরণ করে আসামিরা। পরে আসামি হানিফ খন্দকারের বাড়ি থেকে উদ্ধার করা হয় গৃহবধূকে। ঘটনার দুই দিন পর ১১ ফেব্রুয়ারি গৃহবধূর বাবা বাদী হয়ে জামালপুর থানায় অপহরণ মামলা দায়ের করেন। 

এ মামলায় চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে আদালত এ আদেশ দেন। জরিমানার টাকা ভুক্তভোগী পাবেন বলে আদেশ দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম