Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পুলিশকে তথ্য দেয়ায় ইয়াবাকারবারিদের হাতে যুবক খুন

Icon

সাদুল্যাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৮, ০৩:১৯ পিএম

Advertisement

গাইবান্ধার সাদুল্যাপুরে ইয়াবাকারবারিদের হাতে এক যুবক খুন হয়েছেন।

নিহতের নাম হাবিবুর রহমান হাবিব  (২৫)। পেশায় তিনি মুরগি ব্যবসায়ী।

পুলিশকে ইয়াবা বিক্রির তথ্য দেয়ায় ওই যুবককে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। 

শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার এনায়েতপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

ঘটনার পর থেকে অভিযুক্ত ইয়াবা বিক্রেতা স্বাধীন মিয়া ও এনামুল হক পলাতক রয়েছেন।  

স্থানীয়রা জানান, স্বাধীন মিয়া ও এনামুল হক দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করে আসছিল। কিছু দিন আগে স্বাধীন মিয়া পুলিশের হাতে ধরা খেয়ে জেলে যান। 

সম্প্রতি স্বাধীন মিয়া জেল থেকে বেরিয়ে আসেন। হাবিবুর রহমানের তথ্যের কারণে স্বাধীন মিয়াকে পুলিশে আটক করেছে বলে তাকে দায়ী করেন তারা।  

এরই জের ধরে শুক্রবার সকাল ৯টার দিকে স্বাধীন ও এনামুল ওই গ্রামের মদিনা প্রজেক্টসংলগ্ন আকবর হোসেনের ছেলে হাবিবুরের বাড়িতে যায়। 

এর পর হাবিবুরকে ছুরিকাঘাত করতে থাকে। স্থানীয় লোকজন টের পেয়ে ওই বাড়িতে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।  

পরে হাবিবুরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার সাদুল্যাপুর হাসপাতালে নেয়ার পথে মারা যান। 

এ ঘটনায় সাদুল্যাপুর থানার ওসি বোরহান উদ্দিন যুগান্তরকে বলেন, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণসহ হত্যাকারী এনামুলের বাবা ও তার দ্বিতীয় স্ত্রীকে আটক করা হয়েছে। 

এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।   

Advertisement

ইয়াবা তথ্য খুন যুবক

Advertisement

আরও পড়ুন

নারায়ণগঞ্জে আধিপত্য নিয়ে আ.লীগ-বিএনপি সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

নারায়ণগঞ্জে আধিপত্য নিয়ে আ.লীগ-বিএনপি সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী

মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী

বাড়ি ফেরা হলো না বিএনপি নেতার

বাড়ি ফেরা হলো না বিএনপি নেতার

বিপুল অস্ত্র-গুলিসহ জলদস্যুর দুই সহযোগী গ্রেফতার

বিপুল অস্ত্র-গুলিসহ জলদস্যুর দুই সহযোগী গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম