Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিএনপির মনোনয়ন না পেলেও নির্বাচন করবেন মতিয়ার

বরগুনা-১ আসন

Icon

মু. আ. মোতালিব, তালতলী, (বরগুনা)

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০৮:৪১ এএম

বিএনপির মনোনয়ন না পেলেও নির্বাচন করবেন মতিয়ার

মতিয়ার রহমান তালুকদার। ফাইল ছবি

Advertisement

বরগুনা-১ (সদর, আমতলী ও তালতলী) আসনে বিএনপির মনোনয়ন না পেলেও নির্বাচন করবেন বলে জানিয়েছেন মতিয়ার রহমান তালুকদার। স্থানীয়রা বলছেন, বিদ্রোহী প্রার্থী নির্বাচনে অংশ নিলে এ আসনে বিএনপির জয় পাওয়া কঠিন হবে।

জানা যায়, এই আসনে (তৎকালীন বরগুনা-৩) ১৯৮৮ সালে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মতিয়ার রহমান তালুকদার। তিনি বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবেও দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগ প্রার্থী মজিবুর রহমান তালুকদারের কাছে অল্প ভোটে হেরে যান। ২০০১ সালে সাড়ে তিন হাজার ভোটে মতিয়ারকে পরাজিত করে এমপি নির্বাচিত হন শেখ হাসিনা। ওই নির্বাচনে শেখ হাসিনা ৩টি আসন থেকে নির্বাচিত হওয়ায় এই আসনটি ছেড়ে দেন। ওই সময় বিএনপি সরকার গঠনের পর তিন মাসের মধ্যে এ আসনে উপনির্বাচন দেওয়া হয়। এ সময় মতিয়ার বিএনপি থেকে মনোনয়ন নিয়ে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বরগুনার ৩টি আসনকে ভেঙে করেন ২টি। বর্তমানে বরগুনা-১ (সদর, আমতলী ও তালতলী) আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৭ হাজার ৮৭৪ জন।

মাতিয়ার যুগান্তরকে বলেন, ১৯৮৮ থেকে আমি আমতলী ও তালতলী উপজেলাকে নিজের মতো করে সাজিয়েছি। তাই সাধারণ জনগণ আমার দিকে তাকিয়ে রয়েছে। বরগুনা সদরের চেয়ে এ দুটি উপজেলায় ভোটারের সংখ্যা অনেক বেশি। তার দাবি, এ দুটি উপজেলার সাধারণ ভোটার তাকেই জয়যুক্ত করবেন।

বিএনপির জেলা কমিটির সাবেক সদস্য মতিয়ার জানান, নির্বাচনের তফসিল ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত তিনি দলীয় মনোনয়নের অপেক্ষায় থাকবেন। এর মধ্যে অন্য দল থেকেও মনোনয়ন পেতে লবিং চালিয়ে যাবেন। 

তিনি আরও জানান, দলীয় হাইকমান্ড কিছু আসনে মনোনয়ন পুনর্বিবেচনা করবে বলে তিনি জেনেছেন। তাই তিনি আশা করছেন, শেষ পর্যন্ত নিজ দল থেকেই মনোনয়ন পাবেন।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

সম্পর্কিত খবর

দল করলেই ক্ষমতায় থাকা যায় না: জহির উদ্দিন স্বপন

দল করলেই ক্ষমতায় থাকা যায় না: জহির উদ্দিন স্বপন

বিএনপির উদ্দেশে যা বললেন তাসনিম জুমা

বিএনপির উদ্দেশে যা বললেন তাসনিম জুমা

বিএনপি গণঅভ্যুত্থান ও গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম

বিএনপি গণঅভ্যুত্থান ও গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টির পেছনে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

অভ্যর্থনার অপেক্ষা না করেই জনতার ভিড়ে মিশে গেলেন প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

স্বৈরাচারী শক্তি আবারও ষড়যন্ত্রের ফণা তুলেছে: প্রধানমন্ত্রী

আরও পড়ুন

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

হিমালয় থেকে উড়ে রাজারহাটে বিরল প্রজাতির শকুন

বিরল প্রজাতির শকুন

মায়ের সঙ্গে শেষ কথা অভিযানে যাব দোয়া কইরো মা

অভিযানে যাব দোয়া কইরো মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম